বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কলকাতায় দলের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক ডেকেছেন খোদ দলনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। সুদূর মুর্শিদাবাদের ফরাক্কার মধ্যে প্রত্যন্ত ব্লক থেকে কলকাতায় যাওয়ার পরিবহন মাধ্যমও সীমিত। সময়মতো পৌঁছতে সময়মতো ধরতে হবে ট্রেন।
কিন্তু চোখের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা, কলকাতা যাওয়ার নির্ধারিত সময়ের ট্রেন 'মিস' করে গুরুতর আহত ৫ জন ব্যক্তির প্রাণ বাঁচালেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। যদিও বহু চেষ্টা সত্ত্বেও একজনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
বুধবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ধুলিয়ানের দিক থেকে ফরাক্কা দিকে যাচ্ছিল বিধায়কের গাড়ি। নিজের গাড়ির সামনের আসনে বসে হঠাৎই তিনি দেখতে পান তার গাড়ির কিছুটা দূরে রাস্তা পারাপার হওয়ার সময় একটি বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে ধুলিয়ানের দিক থেকে যাওয়া একটি অটো ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।
জাতীয় সড়কের আশেপাশে সেই সময় খুব কম লোকজন থাকার ফলে উল্টে যাওয়া অটোর যাত্রীদের এবং তার চালককে উদ্ধার, বাঁচানোর জন্য ছিলেন না কেউ। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন 'চিকিৎসার ক্ষেত্রে 'গোল্ডেন আওয়ার' বলে একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ। তাই আমি সমস্ত কাজ বাতিল করে দুর্ঘটনায় আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই।‘
সূত্রের খবর, দুর্ঘটনাটি যখন ঘটে তার কিছুক্ষনের মধ্যে বাড়ি ফিরে কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিধায়কের। সময় মতো ট্রেন না ধরলে তাঁর পক্ষে আগামীকালের মুখ্যমন্ত্রীর ডাকা কর্মসূচিতে যোগ দেওয়ার এক প্রকার অসম্ভব।
কিন্তু ওই মুহূর্তে টড়েন ধরার অসম্ভব জেনেও অটোচালক এবং দুর্ঘটনায় আহত দুই মহিলা দুই পুরুষ এবং এক শিশুকে রক্তাক্ত অবস্থায় নিজের গাড়িতে বসিয়ে নেন বিধায়ক। হাসপাতালে গিয়ে আহতদের ভর্তি করান।
ওই হাসপাতালের বর্ষিয়ান এক চিকিৎসক জানান, বিধায়ক দ্রুততার সঙ্গে আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন। ফলে তাদের সকলের চিকিৎসা সময়মতো শুরু করা সম্ভব হয়েছে। আমরা আশা করছি সকলকে সুস্থ ভাবে বাড়ি ফেরাতে পারব।
মনিরুল বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মানুষের সঙ্গে থেকে,পাশে থেকে তাদের সেবা করার জন্য। চোখের সামনে দুর্ঘটনাটি ঘটতে দেখে আমার মনে হয়েছিল-কলকাতা পৌঁছনোর তাড়া থাকলেও তাঁদের রাস্তায় ফেলে রাখা উচিত নয়। আহতদের দ্রুত চিকিৎসা শুরু করা উচিত । সেই কারণে আমি ট্রেন ধরার থেকে, আগে তাদের হাসপাতালে ভর্তি করানো জরুরি মনে করেছি ।'
তবে এই প্রতিবেদন লেখার আগে দলীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল আহতদের ভর্তি করানোর পর বিধায়ক নিজের উদ্যোগে আগামীকালের সভায় যোগ দেওয়ার জন্য রওনা হয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার