রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Headache cough and cold among the symptoms of vitamin and mineral deficiency

স্বাস্থ্য | সারাদিন ক্লান্ত লাগে, কাজে মন বসে না? দেহে এই উপাদানগুলির ঘাটতি হচ্ছে না তো? সতর্ক হবেন কী কী দেখে?

নিজস্ব সংবাদদাতা | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: শরীর ধরে রাখতে যে যে পুষ্টিগত উপাদান দরকার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কোষকে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ খুবই দরকারী। এই উপাদানগুলির অভাব হলে শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি। দেখে নিন কোন কোন লক্ষণ দেখা দিলে বুঝবেন দেহে ভিটামিন ও মিনারেলের অভাব হচ্ছে-

১. ক্লান্তি ও দুর্বলতা: ভিটামিন বি১২, আয়রন এবং ভিটামিন ডি-এর অভাবে প্রায়ই ক্লান্তি ও দুর্বলতা দেখা যায়। পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল না পেলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং কোনও কাজে উৎসাহ থাকে না।

২. চুল পড়া ও ত্বকের সমস্যা: ভিটামিন এ, ভিটামিন সি, বায়োটিন এবং জিঙ্কের অভাবে চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

৩. পেশীর দুর্বলতা ও ব্যথা: ভিটামিন ডি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাবে পেশী দুর্বল হয়ে যায় এবং প্রায়শই হতে পায়ে ব্যথা করে। এই সমস্যাগুলি বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়।

৪. মনোযোগের অভাব ও স্মৃতিশক্তি কমে যাওয়া: ভিটামিন বি১২, আয়রন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অভাবে মনোযোগের অভাব, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।

৫. ঘন ঘন অসুস্থ হওয়া: ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে ঘন ঘন ঠান্ডা লাগা, জ্বর এবং অন্যান্য রোগের সংক্রমণ হতে পারে।
এই লক্ষণগুলি দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া