বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে এখবর। সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ৪৭,৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। রাজ্যের প্রতিটি জেলাতেই সংখ্যার হিসেবে এগিয়ে রয়েছে ছাত্রীরা। পরীক্ষা শুরু হবে আগামী ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০৮৪১৩ জন।
যদিও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করালেও এবছর পরীক্ষায় বসছে না প্রায় ৫৫,০০০ পরীক্ষার্থী। এবিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'মাধ্যমিকের পর বহু পড়ুয়াই অন্য কোর্সে চলে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, অনেকেই ডিপ্লোমা কোর্স করেন। ফলে সেক্ষেত্রেই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।'
আগামী বছর থেকে চালু হবে সেমেস্টার পদ্ধতি। উচ্চ মাধ্যমিকের এই পুরনো পদ্ধতিতে শেষবারের পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে সংসদ। সংসদ সূত্রে জানা গিয়েছে, এবছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২০৮৯টি। এর মধ্যে স্পর্শকাতর কেন্দ্র আছে ১৩৬টি। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। কম করেও দু'জন পর্যবেক্ষক থাকবেন। পরীক্ষাকেন্দ্রে কম করেও দুটি সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক।
প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই বিষয়েও সতর্কতা অবলম্বন করেছে সংসদ। প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর। এছাড়াও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। যা উত্তরপত্রে লিখতে হবে। সেইসঙ্গে থাকবে কিউআর কোড ও বারকোড। সংসদ সভাপতি জানান, যদি এরপরেও কেউ প্রশ্নপত্রের ছবি তুলে অন্য কাউকে পাঠায় তাহলে দ্রুত সে ধরা পড়ে যাবে। একইসঙ্গে তিনি জানান, যদি কোনও পরীক্ষার্থীর থেকে ইলেকট্রনিক্স গেজেট বা যোগাযোগের মাধ্যম কিছু পাওয়া যায় তবে ওই পরীক্ষার্থীর ওই বছরের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার