বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ থেকে ফিরছিলেন। জানতেন, আর কয়েকঘণ্টায় পৌঁছে যাবেন ঘরে। তবে মাঝপথে বিপত্তি। পথ দুর্ঘটনা। জখম বহু।
বুধবার পূর্ব বর্ধমানের গলসির বড়োমুড়িয়া মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনায় গাড়ির চালক-সহ কমবেশি ২৮ জন তীর্থযাত্রী জখম হয়েছেন। তীর্থ যাত্রীরা ফিরছিলেন একটি ট্রাভেলার গাড়িতে। তাঁরা প্রত্যেকে উত্তর ২৪ পরগণার বসিরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা? স্থানীয়রা জানিয়েছেন, আচমকা গাড়ির সামনের চাকা ফেটে গিয়েই এই বিপত্তি ঘটে। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। গাড়িটি রাস্তার পাশে গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা গোলাম ইসমাইল বলেন, ‘আমাদের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।‘
তীর্থযাত্রী সুস্মিতা নাগ জানিয়েছেন, ‘আমরা দুটি গাড়িতে বসিরহাট থেকে প্রয়াগের উদ্দেশে রওনা দিয়েছিলাম। ২১ ফেব্রুয়ারি আমরা বসিরহাট থেকে বের হই। ২৪ ফেব্রুয়ারি কুম্ভ স্নানের পর আজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে। আমি পিছনের গাড়িতে ছিলাম। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে চালক-সহ ২৮ জন ছিল। কমবেশি সবাই জখম।‘
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার