শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০১Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: বর্তমানে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি'র ভিজিটিং প্রফেসর। অধ্যাপনা করেছেন খড়গপুর ও বেঙ্গালুরু আইআইটিতে। উল্লেখযোগ্য অবদান রয়েছে নাসা'র একাধিক মিশন, যেমন অ্যাস্ট্রোফিজিক্স, প্ল্যানেটরি সায়েন্স এবং আর্থ অবজার্ভেশনস-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে। গত ২০২৩ সালে তরুণ বিজ্ঞানী হিসেবে পিপলস লিডারশিপ এওয়ার্ড নাসা-এ সম্মানিত হয়েছেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা গৌতম চ্যাটার্জি।
সমগ্র বিজ্ঞান জগতের উজ্জ্বল নক্ষত্র গৌতম ইতিমধ্যেই জলের রং নির্ণয় করতে পারে এমন যন্ত্র আবিষ্কার করেছেন। তাঁর যন্ত্র ব্যবহার করে অনায়াসেই জানা যাবে, অন্য কোন গ্রহে জল সম্পর্কিত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। পৃথিবীর বাইরে আর কোন গ্রহে প্রাণের সঞ্চার রয়েছে, সেই তথ্য পাওয়া যাবে তাঁরই আবিষ্কারের মাধ্যমে।
নবগ্রামের ছোট্ট ঘর থেকে শুধু আকাশ নয়, মহাকাশ ছুঁয়েছেন ডঃ গৌতম চ্যাটার্জি। সরকারি স্কুলে পড়াশোনা করে বর্তমানে বিজ্ঞানের শীর্ষ স্থান নাসায় কর্মরত। একাধিক পুরস্কার প্রাপ্তি ঘটেছে তাঁর কর্ম জীবনে। ছোটবেলা থেকেই মেধাবী। নবগ্রাম বিদ্যাপীঠ থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করে শিবপুর বিই কলেজে ইলেকট্রনিক্স নিয়ে স্নাতকোত্তার করেন। সেখান থেকে আমেরিকা গিয়ে ডক্টরেট।
গত ১৪ বছর ধরে তিনি কর্মরত রয়েছেন ন্যাশনাল এয়ারনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা-তে। সম্প্রতি হুগলির কোন্নগরে বাড়ি ফিরেছেন গৌতম। ছুটি পেলেই তিনি পরিবারের সঙ্গে দেখা করতে সোজা চলে আসেন কোন্নগরের বাড়িতে। বিশ্ববরেণ্য একজন মানুষ, তবু আজও একদমই সাদামাটা তাঁর জীবনযাপন। সেই পাড়ার চায়ের দোকানে সকলের সঙ্গে আড্ডা আর সাধারণের সঙ্গে মিশে যাওয়া। তাই তিনি আজও সেই সমস্ত মানুষের অনুপ্রেরণা, যাঁরা ছোট্ট ঘরে থেকে বড় স্বপ্ন দেখার সাহস দেখান।
ছবি: পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার