মঙ্গলবার ২৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত হলেন চিত্র সাংবাদিক তথা নাট্যকর্মী দেবাশিস বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। বাবা, মা, স্ত্রী ছাড়াও তাঁর এক পুত্র সন্তান বর্তমান। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিডনির সমস্যা-সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে দেবাশিস ভর্তি হয়েছিলেন। তাঁর এই প্রয়াণে শোকাহত কোচবিহার জেলার সাংবাদিক মহল। মঙ্গলবার তাঁকে নার্সিং হোম থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর কোচবিহার সদর মহকুমা প্রেস ক্লাব ও কোচবিহার প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলার সকল সাংবাদিকরা তাঁকে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। শেষকৃত্য হয়েছে কোচবিহার মহাশশ্মানে।
সাংবাদিক হিসেবে দেবাশিস একটি প্রতিষ্ঠিত পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন। কোচবিহারের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল-এর সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। সেইসঙ্গে তিনি কোচবিহারের বিভিন্ন নাট্যগোষ্ঠীর সঙ্গেও যুক্ত ছিলেন। চিত্র সাংবাদিক হিসেবে জেলায় যথেষ্টই জনপ্রিয় ছিলেন দেবাশিস। শেষে কিডনির সমস্যা বা কিডনিজনিত রোগে আক্রান্ত হন।
এদিন কোচবিহার জেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা জানান, ‘দেবাশিস বিশ্বাস আমাদের প্রেস ক্লাবের সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে কোচবিহার জেলা প্রেস ক্লাব শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা না থাকলেও আমরা পরিবারের পাশে রয়েছি এবং থাকব।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার