রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murder: সালারে নিজের বাড়িতে খুন প্রৌঢ়

Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি কান্দ্রা গ্রামে বাড়ির ভেতর থেকে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। যদিও ওই খুনের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।  মৃত ওই ব্যক্তির নাম জামশেদ শেখ (৬১)। পেশায় কৃষক জামশেদ শেখ বাড়িতে একাই থাকতেন। তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা কাজের সূত্রে দিল্লিতে থাকেন।  স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাড়ির বারান্দায় মশারি টাঙিয়ে একাই ঘুমিয়ে ছিলেন জামশেদ শেখ। শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ধরে জামশেদের বাড়ির দরজা বন্ধ থাকতে দেখে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পান বিছানার মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ এলাকাতে পৌঁছে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পরিবারের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।  মৃতের এক মেয়ে জুলেখা বিবি বলেন ,"বছর তিনেক আগে আমাদের গ্রামে জামিলা বিবি নামে এক মহিলা খুন হন। ওই মহিলার এক ছেলে কিসমত শেখ সব সময় সন্দেহ করতো আমার বাবা জামশেদ শেখ ওই খুনের ঘটনায় জড়িত। যদিও আমার বাবার বিরুদ্ধে পুলিশে কখনও তারা কোনও অভিযোগ করেননি।"  তিনি বলেন,"কিসমতের বাড়ির ঠিক পাশেই আমাদের বাড়ি। বিভিন্ন অপরাধে জড়িত থাকার জন্য কিসমত দীর্ঘদিন তিহার জেলে বন্দি ছিল। আমাদের সন্দেহ গতকাল রাতে আমার বাবা যখন ঘুমিয়ে ছিল তখন কিসমত আমাদের বাড়িতে ঢুকে বাবাকে ধারালো কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গেছে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া