বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ২২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ডুয়ার্সের চা বাগান এলাকায় চিতাবাঘের হামলা অব্যাহত। এবার গরু চড়াতে গিয়ে চিতাবাঘের হামলায় গুরুতর আহত হলেন বাগানেরই এক বাসিন্দা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে। গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে গত শনিবার দুপুরে বানারহাট ব্লকের কারবালা চা বাগানে চিতাবাঘের হামলায় আরেক মহিলাও গুরুতর আহত হয়েছিলেন।
জানা গিয়েছে বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজের কাছে গরু চড়াতে গিয়েছিলেন বাগানের ১৮ নং লাইনের বাসিন্দা বাবুরাম ওরাওঁ। সেই সময় পাশের ঝোপ থেকে আচমকাই একটি চিতাবাঘ বেড়িয়ে এসে তার উপর ঝাপিয়ে পড়ে তাঁর পিঠে, কোমরে ও বুকে থাবা বসিয়ে দেয়। আর্তনাদ শুনে মডেল ভিলেজের বাসিন্দারা ছুটে এসে চিৎকার চেচামেচি জুড়ে দিলে চিতাবাঘটি ভয় পেয়ে বাবুরামকে ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, স্থানীয়রাই আহতকে উদ্ধার করে প্রথমে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। দু'দিন আগেই পার্শ্ববর্তী বানারহাট ব্লকের কারবালা চা বাগানের ফ্যাক্টরি লাইনের বাসিন্দা কমলা তামাং-সহ কয়েকজন ঘাস কাটার জন্য ৫৮ নম্বর সেকশানে গিয়েছিলেন। সেই সময়েই একটি চিতাবাঘ আচমকা পেছন থেকে তাঁকে আক্রমণ করে। চিতাবাঘের হামলায় কমলা তামাং এর ঘাড়ে, কাঁধে মারাত্মক জখম তৈরি হয়েছিল। তাকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে সোমবার নাগরাকাটায় চিতাবাঘের হামলায় আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা বনদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কাটাতে সচেতনতামূলক প্রচার ও টহলদারি শুরু করা হয়েছে। চা বাগানের সুনসান জায়গায় নিচু হয়ে বসে ঘাস কাটা, লাকড়ি, শাকপাতা সংগ্রহের মতোও কাজ করার সময় চিতাবাঘের হামলার ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে গবাদি পশু ভেবে ভুল করে চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। এছাড়া লাইন করে দাঁড়িয়ে চা পাতা তোলার সময়ও মহিলা চা শ্রমিকেরা চিতাবাঘের হামলার শিকার হচ্ছেন। তাই চা বাগানে নিচু হয়ে বসে কাজ না করা, বাগানে ঢোকার আগে জোরে শব্দ করা, যাতে লাজুক স্বভাবের চিতাবাঘ আগে থেকেই দূরে সরে যাওয়ার সময় পায়। প্রাতভ্রমণ বা সান্ধ্যকালীন ভ্রমনে একা না যাওয়ার মতোও কিছু সতর্কতা অবলম্বন করলেই চিতাবাঘের হামলায় আশঙ্কা অনেকটা কমানো যায় বলে বন দপ্তরের এক আধিকারিক জানান। এই বিষয়গুলি সম্পর্কে উপদ্রুত এলাকার বাসিন্দাদের জানাতে প্রচার চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার