বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মইয়ে উঠে পাড়তে হচ্ছে বেগুন, হিমশিম খাচ্ছেন মালিক নিজেই, গাছের উচ্চতা জানলে চোখ ছানাবড়া হবে

Riya Patra | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: চাষের জমিতে, ঘরের ফাঁকা জায়গায় গ্রাম গঞ্জের দিকে নজর দিলেই দেখা মেলে বেগুন গাছের। কিন্তু কখনও শুনেছেন গাছ থেকে বেগুন পাড়লে হিমশিম খাচ্ছেন মানুষ। ঘটেছে কিন্তু তাই। আর তা নিয়েই জোর চর্চা।

 সাড়ে ১২ ফুটের বেগুন গাছ তৈরি করে তাক লাগালেন নদীয়ার এক কৃষক। নদীয়ার মাজদিয়ার টুঙ্গি গ্রামের ঘটনায় তাজ্জব বহু মানুষ। নদিয়ার মাজদিয়ার টুঙ্গি গ্রামের কৃষকের বাড়িতেই সারে ১২ ফুটের বেগুন গাছ দেখতে ভিড় জমিয়েছেন অনেকেই।

  অশোক বিশ্বাস, পেশায় কৃষি কজের সঙ্গে যুক্ত। অন্যের জমি দেখাশোনা করেন। অশোক বিশ্বাস জানিয়েছেন,  প্রায় দেড় বছর আগে বীজ এনে বাড়িতে লাগিয়েছিলেন , সেই গাছ ধীরে ধীরে প্রায় সাড়ে বারো ফুট হয়েছে । তবে এই গাছ এতটাই বড় যে তাকে সোজা রাখতে পাশের পেয়ারা গাছে তাকে বেঁধে রাখাতে হচ্ছে । 
এই গাছে সারা বছরই বেগুন হয়, তবে শীতকালে একটু বেশি পরিমাণে হয়। হনুমানের উৎপাতে গাছে এখন বেগুন রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে। তাই বাধ্য হয়ে বেগুন গুলিকে ব্যাগ দিয়ে ঢেকে রাখতে হয়। গাছের এক একটি বেগুনের সাইজ এক থেকে দেড় ফুট। অশোক বিশ্বাস জানিয়েছেন এই বেগুনের নাম সোলে বেগুন। তবে তিনি নিজেও বেগুন চাষ করলে এত বড় বেগুন গাছ কখনোই দেখেননি বলে দাবি। গাছ থেকে বেগুন পাড়তে ব্যবহার করা হচ্ছে মই। 

বিশাল গাছ দেখে, অশোক বাবুকে গাছের বীজ দেওয়ার অনুরোধ জানিয়েছেন পড়শিরা। অশোকের স্ত্রী বলেন, নিজের সন্তানের মতই আমার স্বামী যত্ন করে বড় করে তুলেছেন এই গাছকে। যখনই কাজে বেরোন, তার আগে গাছের পিছনে কিছুটা সময় দেন এবং কাছ থেকে ফিরে এসে আবার গাছের যত্ন নিতে শুরু করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া