বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২১Kaushik Roy
বিভাস ভট্টাচার্য
রাজ্যে 'বন্দে ভারত' ট্রেনের দ্বিতীয় শেড তৈরি হবে চিৎপুর রেল ইয়ার্ডে। ইতিমধ্যেই এবিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে রেল দপ্তরে। সেখান থেকে সবুজ সঙ্কেত পাওয়া গেলেই শেড গঠনের কাজ শুরু হবে। এই বিষয়ে পূর্ব রেলের একটি সূত্র জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের শেড তৈরিতে খরচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। চিৎপুরে এই দ্বিতীয় শেডটির জন্য ইতিমধ্যেই সমস্ত পরিকল্পনা প্রস্তুত।
এবার মন্ত্রকের সবুজ সঙ্কেত পাওয়া গেলেই তৈরির কাজ শুরু হবে।' এই মুহূর্তে রাজ্যে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত চলছে হাওড়া থেকে। পূর্ব রেল সূত্রে খবর, খুব শীঘ্রই শিয়ালদা থেকেও চালু হবে এই ট্রেনের যাত্রা। হাওড়ায় যেমন এই ট্রেনের জন্য বিশেষ শেড তৈরি করা হয়েছে তেমনি শিয়ালদার কথা ভেবে চিৎপুরেও তৈরি করা হবে আরও একটি শেড।
রেলের ওই সূত্রটি জানায়, এর পাশাপাশি শিয়ালদায় আরও দুটি লাইন তৈরি করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। যেখানে রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ অবশ্যই চিৎপুরে হবে। কিন্তু এই লাইন দুটিতেও ট্রেন রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। কেন আলাদা করে জায়গা তৈরি বা সাধারণ শেডে রেখে কেন বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে না?
ওই সূত্রটি জানায়, এই ট্রেনের এমনকিছু বিষয় আছে যা অন্য সাধারণ ট্রেনে নেই। সেজন্যই এই ট্রেনের জন্য সম্পূর্ণ আলাদা করে জায়গা লাগে। শিয়ালদা ডিভিশন কবে পেতে পারে বন্দে ভারত? ওই সূত্রটি জানায়, এটা নিয়ে এখুনি কিছু বলা সম্ভব নয়। তবে আমরা আশাবাদী, খুব তাড়াতাড়ি এবিষয়ে সিদ্ধান্ত নেবেন রেল কর্তৃপক্ষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার