বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পুলিশের চোখে ধুলো দিতে অন্য পন্থা অবলম্বন করেছিল। রাতের অন্ধকারে ট্রেনের বদলে বাস ধরতে হেঁটে গিয়েছিল বহুদূর। তবু রক্ষে হল না। অসম থেকে পাচার হচ্ছিল কোটি টাকা মূল্যের মাদক,মুর্শিদাবাদে এসে ধরা পড়ল তিন পাচারকারী।
উদ্দেশ্য ছিল, প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন পাচার। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ঝাড়খণ্ডের তিন ব্যক্তি। ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে এক কেজি ১০ গ্রাম উন্নত মানের হেরোইন।
হেরোইন পাচারের এই চক্রের সঙ্গে জড়িতে থাকার অভিযোগে এসটিএফ-এর হাতে গ্রেপ্তার মহম্মদ ফরমান, আলতাফ আলম এবং মহম্মদ আজিজ। তিনজনেরই বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল সংলগ্ন সাহেবগঞ্জ থানা এলাকায়। ধৃতদের ইতিমধ্যে ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ধৃত তিন ব্যক্তির দীর্ঘদিন ধরেই ঝাড়খণ্ডে মাদক কারবারের সঙ্গে জড়িত। সম্প্রতি ওই তিন ব্যক্তি অসমের গুয়াহাটি গিয়েছিল। সেখানে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তির থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে।
শনিবার গভীর রাতে ওই তিন ব্যক্তির ট্রেনে করে নিউ ফরাক্কা স্টেশনে যায়। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য পরবর্তী যাত্রা ট্রেনে না করে বাসে করার পরিকল্পনা করে।
শনিবার রাতে পায়ে হেঁটে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে নিউ ফরাক্কা সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। সেই সময় ফরাক্কা থানার পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায়। ধৃতদের সঙ্গে থাকা ব্যাগগুলিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, ‘সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলায় এত পরিমাণ হেরোইন একসঙ্গে উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি উদ্ধার হওয়া হেরোইনের সঙ্গে বাজারে উপলব্ধ এই গোত্রের অন্য মাদকের গুণমানের বিপুল তফাৎ রয়েছে। উদ্ধার হওয়া এই হিরোইনের মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা।‘
ধৃত ব্যক্তিরা এত দামি হেরোইন কোথা থেকে পেল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে এসটিএফ। ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে রবিবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার