বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জলঙ্গির পর এবার মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় সোনার দোকানে লুঠ। শুধু লুঠ নয়, তার আগে বড় পরিকল্পনা। বাড়ির দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে পাশের দোকানের শাটার ভেঙে ২১ লক্ষ টাকার গয়না লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির দৃশ্য। শনিবার রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকল থানার রাইপুর এলাকায়। প্রসঙ্গত, সম্প্রতি জলঙ্গি থানা এলাকায় দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। তারপরেই শনিবারের ঘটনা।
ডোমকলের রাইপুর এলাকার বাসিন্দা চিন্ময় মণ্ডল। ওই ব্যবসায়ীর বাড়ির লাগোয়া দোকান শ্রেয়া জুয়েলার্স। সেই দোকানেই গতকাল রাত আড়াইটে নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন রবিবার সকালে বুঝতে পারেন, তাঁদের বাড়ির দরজার বাইরে থেকে তালা ঝোলানো। গৃহকর্তা ছাদ দিয়ে নেমে দরজা খুলে দেখতে পান তাঁর নিজের বাড়ি লাগোয়া সোনার দোকানে লুঠ হয়ে গিয়েছে।
দোকান মালিকের দাবি ,ক্যাশবাক্স থেকে উধাও হয়েছে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা এবং চুরি প্রায় ২১ লক্ষ টাকার গয়না। ইতিমধ্যেই চুরির বিষয়টি লিখিতভাবে ডোমকল থানায় জানানো হয়েছে।
চিন্ময় মণ্ডলের স্ত্রী ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, 'গতকাল রাতে আমার স্বামী দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাওয়ার সময় বুঝতে পারি তালাবন্ধ বাইরে থেকে । আমার স্বামী ছাদ দিয়ে নেমে দরজার তালা খুলে দেখেন বাড়ির ঠিক পাশেই আমাদের সোনার দোকানের শাটার ভাঙা এবং সেখানে চুরি হয়েছে।'
তিনি আরও বলেন, 'গতকাল আমার স্বামীর ফোনের ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ায় আমরা সিসিটিভি ক্যামেরা কোনওভাবেই দেখতে পাচ্ছিলাম না। এমনকি রাতে যে এই চুরি হয়েছে তার আমরা টেরও পাইনি।‘
জলঙ্গি, ডোমকল সহ মুর্শিদাবাদের একাধিক থানা এলাকায় পরপর সোনার দোকানে এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
চন্দন বিশ্বাস নামে ওই এলাকার অপর এক সোনার দোকানের মালিক বলেন, 'রাইপুর এলাকায় এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। আমারও সোনার দোকান রয়েছে এবং আমরা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকেই এই ঘটনায় আতঙ্কিত। কীভাবে আমরা সুরক্ষিত থাকবো তা ভেবে পাচ্ছি না।'
ইতিমধ্যেই এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার