বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: এবছর আম চাষিদের জন্য খুশির খবর। জানুয়ারি মাসের শেষের দিকেই মুর্শিদাবাদ জেলায় আম উৎপাদনের জন্য বিখ্যাত লালগোলা, ভগবানগোলা, লালবাগ, ফরাক্কা-সহ আরও একাধিক ব্লকের হাজার হাজার আম গাছ নতুন মুকুলে ছেয়ে গিয়েছে। জেলার আম চাষিরা আশাবাদী, গাছে যত মুকুল এখন রয়েছে তার ৫০ -৬০ শতাংশে ফল ধরলে এবছর মুর্শিদাবাদ জেলায় রেকর্ড আমের ফলন হবে। তার ফলে কমতে পারে রাজ্যে আমের দাম।
ঐতিহাসিকেরা বলেন, মোগল নবাবদের সময়ে মুর্শিদাবাদ জেলার আমের বাগানগুলোতে প্রায় ২৫০টি বিভিন্ন প্রজাতির আম উৎপাদন হত। আম উৎপাদন এবং আমের গুণমান নিরীক্ষণের সঙ্গে জড়িতরা বলেন, মুর্শিদাবাদের আমের স্বাদ দেশ এবং রাজ্যের অন্যান্য প্রান্তে উৎপাদিত আমের থেকে সম্পূর্ণ ভিন্ন। মুর্শিদাবাদ জেলার আমকে রাজ্যের অন্যান্য প্রান্তে উৎপাদিত আমের থেকে পৃথক করার জন্য নবাবরা একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারা নিয়ে এসে 'গ্রাফটিং' পদ্ধতিতে নতুন প্রজাতির শঙ্কর আম গাছ তৈরি করেছিলেন। তবে এখনও মুর্শিদাবাদ জেলার কহিতুর, কালাপাহাড়, চন্দন কোষা, মোহনভোগ, নবাব পসন্দ-সহ আরও কয়েকটি বিলুপ্ত প্রজাতির আম মানুষের জিভে জল এনে দেয়।
মুর্শিদাবাদ জেলা উদ্যানপালন দপ্তরের এক আধিকারিক জানান, জেলার প্রায় ২১ হাজার ৫০০ হেক্টর জমিতে ১ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়। জেলার মধ্যে সবথেকে বেশি আম উৎপাদন হয় জঙ্গিপুর মহাকুমা এবং লালবাগ মহকুমার বিভিন্ন আম বাগানে। পিয়ারুল শেখ নামে ফরাক্কার এক আম চাষি বলেন, 'এবছর জানুয়ারি মাসের শেষ থেকে আম গাছে প্রচুর সংখ্যায় মুকুল আসতে শুরু করেছে। দিন যত যাচ্ছে মুকুলের সংখ্যা তত বাড়ছে। আমরা আশা করছি আবহাওয়া অনুকুল থাকলে এবং গাছগুলো ঠিকমত পরিচর্যা পেলে গাছে মুকুল থেকে যাবে।' চাষিদের আশা, গাছে এখন যা মুকুল রয়েছে তার ৫০ -৬০ শতাংশ ফুলে যদি ফল ধরে তাহলে যে পরিমাণ আমের উৎপাদন হবে তা আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে।
তবে আম চাষিদের আশঙ্কা, হঠাৎ করে কোনও কারণে কুয়াশার দাপট বা অসময়ে বেশি বৃষ্টি বা শিলাবৃষ্টি হলে মুকুল কিছুটা নষ্ট হতে পারে। তৌসিফ শেখ নামে ভগবানগোলার এক আম চাষি বলেন, 'গতবছর মুর্শিদাবাদ জেলায় আমের 'অফ সিজন' থাকায় আম উৎপাদন কিছুটা কম হয়েছিল। আমরা আশাবাদী গত বছর রাজ্যে যে দামে মুর্শিদাবাদের আম বিক্রি হয়েছে তার থেকে এ বছর কম দামে বিক্রি হবে।'
আম চাষিরা জানান, ইতিমধ্যে উদ্যানপালন দপ্তরের তরফে সমস্ত চাষিদের কাছে আম গাছে কতটা মাত্রায় কীটনাশক দিতে হবে এবং কীভাবে পরিচর্যা করতে হবে তা নিয়ে সচেতন করা হয়েছে। এখন এটাই দেখার মুর্শিদাবাদের আম কবে বাজারে আসে এবং তার দাম কী থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার