মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Danish graveyard slab missing

রাজ্য | ড্যানিশ গোরস্থানের ফলক উধাও, ধন্দে পর্যটকরা

SG | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩১Sourav Goswami

মিল্টন সেন,হুগলি: উধাও হয়েছে সমাধির ফলক। শ্রীরামপুরের ডক্টর টিপি ভট্টাচার্য স্ট্রিটে রয়েছে ড্যানিশ গোরস্থান। রয়েছে মোট ৬১ টি ড্যানিশ দেহাবশেষ। কিন্তু দুই তিনটি সমাধি সৌধে ফলক লাগানো থাকলেও উধাও হয়েছে অধিকাংশ সমাধির ফলক। ফলে সমাধি চেনার ক্ষেত্রে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন সেখানে বেড়াতে আসা পর্যটকরা। হুগলির অন্যতম প্রাচীন শহর শ্রীরামপুর। একদা সেখানে ছিল ড্যানিশ বাণিজ্য নগরী। টানা ১৭৫৫ থেকে ১৮৪৫ পর্যন্ত তৎকালীন ফ্রেডরিক্সনগর ড্যানিশদের অন্তর্গত ছিল।

ফ্রেডরিক্সনগর ছেড়ে ড্যানিশরা চলে গেছে অনেক দিন। তবে রয়ে গেছে তাঁদের সেই সময় তাদের স্থাপত্যের নিদর্শন। এমনই একটি জায়গা ডক্টর টিপি ভট্টাচার্য স্ট্রিটের ড্যানিশ গোরস্থান। বর্তমানে এই সমাধি সৌধটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতার রয়েছে। বছর দুয়েক আগে আর্কিওলজিক্যাল সার্ভের আওতায় আসার পর নতুন করে জায়গাটি সংস্কার হয়েছে। ভগ্নপ্রায় দশা থেকে চেহারায় ফিরেছে সমাধি সৌধগুলি। তবে তাঁদের নামের ফলক এখনও সঠিকভাবে না পাওয়ার কারণে বসানো সম্ভব হয়নি।

এই প্রসঙ্গে সেখানে আসা এক পর্যটকরা জানিয়েছেন, শ্রীরামপুর ঐতিহাসিক নিদর্শন এর জায়গা। ইন্দো ডেনমার্ক সম্পর্কের নিদর্শন ওখানে বিদ্যমান। তবে যাদের কারণে এই ডেনিস নগর গড়ে উঠেছিল, সমাধিক্ষেত্রে তাঁদেরই নাম নেই। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁদের। তাঁরা বুঝতে পারছেন না কোনটা কার সমাধি ক্ষেত্র। বিষয়টাকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ফলক না থাকার ফলে গোরস্থানে কোন সমাধিটি কোন মানুষের তা চেনা দায় হয়ে উঠেছে। ড্যানিশ কর্নেল কেফ্লিং, গভর্ণর হেলেনবার্গর মতন ড্যানিশ সমাধিতে আর কে কে ছিল? তা আর কোনও ভাবেই জানা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের বক্তব্য গোটা বিষয়টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে। তাঁরাই দেখাশোনা রক্ষণাবেক্ষণ করছেন ফলে তাঁরাই বলতে পারবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া