বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০৬Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: সমস্যা মিটল। চুঁচুড়ার সাহাগঞ্জ পাত্র পুকুর এলাকার বাড়িতে ফিরলেন সাহাগঞ্জের সঙ্গীতা রাউত। এত কম সময়ে সাড়া দিলেন! ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
সম্প্রতি গলব্লাডারে পাথর অস্ত্রোপচার করে জীবন বিপন্ন হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের স্বাস্থ্যকর্মী সঙ্গীতা রাউত ( ৪৬)-এর। কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসার বিল হয় ২৫ লাখ। গয়না বন্দক দিয়ে সাড়ে ১১ লাখ মেটাতে পারলেও বাকি টাকা যোগাড় করতে পারেননি। ফলে রোগিকে বাড়ি নিয়ে পারছিলেন না। মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে আবেদন করেছিলেন সঙ্গীতার ছেলে অনিকেত। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে বাড়ি ফিরলেন সঙ্গীতা দেবী।
সঙ্গীতার গলব্লাডারে পাথর হয়েছিল, ল্যাপারোস্কপি করে সেই পাথর বের করতে গিয়েই হয় বিপত্তি! নার্সিংহোম, সরকারি হাসপাতাল ঘুরে কলকাতার বেসরকারি হাসপাতালে পঁচিশ লাখ টাকা বিল হয়। সম্পূর্ণ টাকা মেটাতে না পারায় রোগীর ছুটি নিয়ে সংশয় তৈরি হয়। সঙ্গীতার গলব্লাডারে পাথর ধরা পড়ে গত বছর অক্টোবর মাসে। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা করান। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের শল্য চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যায় তার পরিবার।
চিকিৎসক ৩০ ডিসেম্বর ২০২৪ তাকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ল্যাপারোস্কপি করেন। পাথর বেরিয়ে গেলে ১ জানুয়ারি ছুটি দিয়ে দেন। বাড়ি গিয়ে সমস্যা দেখা দেয়। এরপর আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন রোগীর পরিবার। চিকিৎসক তাদের জানান,অস্ত্রপচারের পর এরকম হতে পারে। সেলাই কাটার পর ঠিক হয়ে যাবে। আরও কয়েকদিন পর রোগীর পেট ফুলতে থাকে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
চুঁচুড়া হাসাপাতালে দশ দিন ভর্তি থাকার পর ছুটি দেওয়া হয়। বাড়ি ফিরে আবার সমস্যা আবার চিকিৎসকের কাছে যাওয়া। চিকিৎসক আবার নার্সিংহোমে ভর্তি হতে বলেন। নার্সিংহোম জানিয়ে দেয় তাদের সেই পরিকাঠামো নেই। তাই আবারও চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন। রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকায় কলকাতা রেফার করে দেওয়া হয়। আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গীতাকে। সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা চলতে থাকে। পরিবারের আত্মীয়-স্বজনের গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করেন। কিন্তু তাতেও চিকিৎসার সম্পূর্ণ খরচ ওঠেনি।
অবশেষে দিশেহারা হয়ে গিয়ে সঙ্গীতার ছেলে ও স্বামী মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যদপ্তর এবং হুগলি জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের চিঠি দিয়ে তাদের অবস্থার কথা জানান। তার পরেই কাজ হয়। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়। নবান্ন থেকে হাসপাতালকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে সঙ্গীতা রাউতের ডিসচার্জের ব্যবস্থা করতে হবে। অবশেষে শুক্রবার নবান্নের তরফে আইসিইউ অ্যাম্বুলেন্স পাঠিয়ে কলকাতার হাসপাতাল থেকে চুঁচুড়ার বাড়িতে ফেরানো হয় সঙ্গীতাকে।
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীতা ও তার পরিবার। তাঁরা কেউ ভাবতেই পারেননি এত কম সময়ে মুখ্যমন্ত্রীর সাড়া পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার