বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্য-সহ অভিযোগ এনেছে বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও অভিযোগ করেছেন যে, প্রকৃত ভোটারদের বাদ দিয়ে বহিরাগতদের নাম বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্কুটিনি করতে গিয়ে বেরিয়ে এল ভূতুড়ে কাণ্ড! যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা ভোটার তালিকায়। অবাক কাণ্ড যে, একই ফোন নম্বর যুক্ত রয়েছে চার-পাঁচজনের নামে, যা খোঁজ করতে গিয়ে চমকে গিয়েছেন পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সদস্যরা।
গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার থেকে ১৯ হাজার। চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে দেখা গিয়েছে, ভোটার বেড়ে হয়ে গিয়েছে ২২ হাজার ৪০০। এরপর স্কুটিনি করতে গিয়ে ভূতুড়ে ব্যাপার হয়েছে। পঞ্চায়েতের ২২টি সংসদের মধ্যে কোনও বুথে বেড়ে গিয়েছে ২০০ ভোটার, আবার কোনও বুথে বেড়েছে ৩০০ ভোটার। ভোটার তালিকা ধরে স্কুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে, পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্য্যা ছিল ১০৫৩ জন। এবার তা অস্বাভাবিক বেড়ে গিয়ে ১৩৫৭ জন হয়েছে। যাঁদের এলাকায় কোনও অস্তিত্বই নেই। এদের কারোর বয়স ৬৬ বছর, আবার কারোর ৬০ বছর।
চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল বলেন, "অস্বাভাবিকভাবে ভোটার তালিকার নাম বেড়েছে। বিষয়টি নজরে আসতেই প্রত্যেক সদস্যকে বলা হয়েছে তাঁদের নিজস্ব ভোটার লিস্ট খতিয়ে দেখে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে ভুয়ো ভোটারদের নাম বের করার জন্য।" এর নেপথ্যে বিরোধীরা চক্রান্তের অভিযোগ এনেছেন। যা নিয়ে সাসক দলের নেতা আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার