বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

In the name of D company one threatens former minister Krishnendu Narayan Choudhary demanding money

রাজ্য | বিশ পেটি নেহি মিলা তো ঠোক দুঙ্গা, ডি কোম্পানির নাম করে হুমকি ফোন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে

AD | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদার ইংলিশবাজার পুরসভায় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। ২০ লক্ষ টাকা না পেলে তাঁকে এবং তাঁর পরিবারকে মেরে দেওয়া হবে বলে কৃষ্ণেন্দুকে ফোন করে হুমকি দেওয়া হয়। গোটা বিষয়টি কৃষ্ণেন্দু স্থানীয় থানায় জানান। এরপরেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। 

এবিষয়ে কৃষ্ণেন্দু জানান, শুক্রবার সকালে তিনি একটি মন্দিরে মূর্তি নিয়ে যান। সেইসময় তাঁর মোবাইল ফোনে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি 'ডি কোম্পানি'র নাম করে হিন্দিতে তাঁকে বলেন, কৃষ্ণেন্দুকে একটি মেসেজ পাঠানো হয়েছে। সেই মেসেজ কৃষ্ণেন্দু দেখেছেন কিনা। কৃষ্ণেন্দুর কথায়, 'আমি জানাই মেসেজ দেখতে পারিনি।' নিজেকে  প্রদীপ বলে পরিচিত করে এরপরেই ওই ব্যক্তি বলে সে ডি কোম্পানির লোক। কৃষ্ণেন্দু যদি ২০ পেটি বা ২০ লক্ষ টাকা না পাঠায় তবে পরিবার সমেত সকলকে গুলি করে দেওয়া হবে। মন্দিরের কাজ শেষ করে এরপরেই কৃষ্ণেন্দু স্থানীয় ইংরেজবাজার থানায় গোটা বিষয়টি জানান। উল্লেখ্য, অপরাধ জগতে ডি কোম্পানি বলতে কুখ্যাত অপরাধী দায়ুদ ইব্রাহিমের গ্যাং বা দলকে বোঝানো হয়। 

একটা সময় বামেদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করা কৃষ্ণেন্দু মালদা জেলায় যথেষ্টই ডাকাবুকো নেতা বলে পরিচিত। আন্দোলন করতে গিয়ে অনেকবারই তাঁর জীবন সংশয় হয়েছে। ফলে এবারের এই হুমকি ফোন তিনি কীভাবে নিচ্ছেন সেবিষয়ে জানতে চাওয়া হলে কৃষ্ণেন্দু জানান, 'ভয় পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।' কার্যত একের পর এক ঘটনায় বারবার সংবাদ শিরোনামে এসেছে মালদা। চলতি বছরের জানুয়ারি মাসে তাড়া করে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা ও ইংলিশবাজার পুরসভার পুরপিতা দুলাল সরকারকে। সম্প্রতি বিধায়ক ও জেলার তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্রের গাড়ির পিছনে ধাওয়া করে একটি সন্দেহজনক গাড়ি। স্বাভাবিকভাবেই কৃষ্ণেন্দুর ঘটনাটিকে মোটেও হালকাভাবে দেখছে না জেলা ও রাজ্য প্রশাসন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া