বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে ঢুকে পর পর অপরাধ, পাগল সেজে বাংলাদেশি যুবককে ধরল রাজ্যের পুলিশ  

Riya Patra | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ২৭Riya Patra

 

আজকাল ওয়েবডেস্ক: অপরাধের জন্য মাঝেমাঝে ভারতে আসা। মেডিক্যাল ভিসার মাধ্যমে। এরপর এদেশ থেকে চোরাই মোবাইল ফোন এবং ল্যাপটপ নিয়ে দেশে ফিরে যাওয়া। ফাঁদ পেতে এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিশ। ধৃত আজিল শেখ ওরফে অয়ন যশোরের বাসিন্দা। কলকাতায় খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে তার একটি ডেরা ছিল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁথির এক অপরাধীকে গ্রেপ্তার করার পর আজিলের কথা জানা যায়। মোবাইল ও ল্যাপটপ চুরিতে সিদ্ধহস্ত কাঁথির ওই চোরকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বাংলাদেশি এই যুবকের নাম। পুলিশের কথামতো কাঁথির ওই অপরাধীকে দিয়ে আজিলকে ফোন করে বলা হয় প্রচুর ফোন ও ল্যাপটপ আছে। মাল নিতে সে যেন ভারতে চলে আসে। ফ্যান্সি মার্কেটের কাছে একটি জায়গায় জিনিস হাত বদলের কথা হয়। এরপর কাঁথির ওই দুষ্কৃতীকে একটি ইঁটের টুকরো ভরা ভারি ব্যাগ দিয়ে বলা হয় জায়গামতো যেতে। 

পাগল সেজে তাকে অনুসরণ করে কাঁথির পুলিশ। নির্ধারিত জায়গায় এসে ব্যাগ হাত বদলের সময়েই আজিলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে ইতিমধ্যেই ভারত থেকে শতাধিক দামি মোবাইল ফোন এবং ল্যাপটপ বাংলাদেশে নিয়ে গিয়েছে আজিল। খিদিরপুরে জাহির আলি নামে একজনের ডেরায় এসে সে থাকত। সেই আস্তানাতেও পুলিশ হানা দিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল ফোন ও ল্যাপটপ চোরেদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া