রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জঙ্গি সন্দেহে রাজ্য এসটিএফের হাতে নতুন করে ধৃত ১

Sumit | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্য কয়েকটি জায়গায় সন্ত্রাস করার চেষ্টার  অভিযোগে এবার নদিয়া জেলা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের হাতে গ্রেপ্তার হল আরও এক অভিযুক্তকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহ।  ধৃতকে বৃহস্পতিবার বহরমপুর সিজেএম আদালতে পেশ করে  ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। 

 

এই বিষয়ে সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার জানান ,'আদালত ধৃতের তিন দিনের হেফাজত মঞ্জুর করেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ফের তাকে আদালতে পেশ করা হবে।'  সূত্রের খবর,ধৃত বিপ্লব মুর্শিদাবাদ এবং রাজ্যের অন্য এলাকার কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে এবিটি-র সংগঠন বাড়ানোর কাজ করছিল। এসটিএফের সন্দেহ, বিপ্লব বাংলাদেশি নাগরিকও হতে পারে। তার কাছ থেকে বেশ কিছু আপত্তিজনক নথিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। 

 

অন্যদিকে আজই বহরমপুর আদালতে হরিহরপাড়া এবং নওদা থেকে এবিটি-র জঙ্গি সন্দেহে ধৃত ৪ জন এবং খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলামকেও  পেশ করা হয়। আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে। সূত্রের খবর ,জঙ্গি সন্দেহে ধৃত ছ'জনের মধ্যে তিন জনের 'ভয়েস স্যাম্পল' নেওয়ার জন্য আজ এসটিএফের তরফে আদালতে আবেদন করা হয়েছে। 


 
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বহরান এবং নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মিনারুল শেখ এবং আব্বাস আলী নামের দুই যুবককে। আব্বাস হরিহরপাড়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে এবিটি-র সংগঠন বাড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। পরে নওদা থানা এলাকা থেকে ধরা পরে সাজিবুল শেখ এবং মোস্তাকিন মন্ডল নামে আরও দু'জন।


 
অন্যদিকে একই সময়ে দক্ষিণ ভারতের কেরালায় 'অপারেশন প্রঘাত'-এ অসম পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হয় মহম্মদ সাব শেখ নামে এক বাংলাদেশী নাগরিক। পরবর্তীকালে তদন্তে জানা যায় সাব ভুয়ো পরিচয় পত্র বানিয়ে নওদা এবং হরিহরপাড়া এলাকায় গত প্রায় ১০ বছর ধরে আত্মীয়দের বাড়িতে থাকছিল। প্রায় একই সময়ে অসম এসটিএফ -এর হাতে কোকরাঝাড় থেকে ধরা পড়ে নুর ইসলাম নামে এবিটি-র এক 'সদস্য'। 

 

এবিটি-র জঙ্গি সন্দেহে ধৃত এই চার ব্যক্তির সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে জেলবন্দি এক জঙ্গির ঘনিষ্ঠ যোগ ছিল বলে পশ্চিমবঙ্গ এসটিএফ তাদের তদন্ত জানতে পারে। বহরমপুরে জেল বন্দি থাকাকালীন সময়ে তারিকুল অনেক মগজ ধোলাই করে অনেক জঙ্গি সংগঠনে নিয়োগের প্রস্তাব দিত। সঙ্গে লোভনীয় অফার।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া