মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Heroine: হোটেল থেকে পানশালা, সঙ্গে হুক্কা বার, কী নেই গাইঘাটার হেরোইন কারবারীদের! ‌

Rajat Bose | ২০ অক্টোবর ২০২৩ ১৫ : ২১Rajat Bose
বিভাস ভট্টাচার্য: দিঘায় হোটেল। কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও পানশালা। সেইসঙ্গে হুক্কা বার। আছে বিপুল পরিমাণ জমি। গাইঘাটায় ধৃত হেরোইন কারখানার মালিকের সম্পত্তি যে কোনও ছোটখাট শিল্পপতির ঈর্ষার কারণ হয়ে উঠতে পারে। যার গোটাটাই এসেছে হেরোইন বিক্রির টাকা থেকে। পঞ্চমীতে হানা দিয়ে গাইঘাটার এই কারখানা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) উদ্ধার করেছে ১৬ কোটি টাকার হেরোইন। গ্রেপ্তার করা হয়েছে যে বাড়িতে এই কারখানা চলত সেই বাড়ির মালিক কাকলি রায় ‌সহ এই নিষিদ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত অভিজিৎ বিশ্বাস, তপন মণ্ডল ও ডলি সর্দার নামে আরও এক মহিলাকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন তৈরির কাঁচামাল ও অন্যান্য জিনিস। তবে কারখানা দেখভালের দায়িত্ব কাকলি রায়ের ওপর থাকলেও এই কারবারের মূল মাথা এখনও অধরা বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। সম্পত্তি সম্পর্কে এসটিএফের একটি সূত্র জানিয়েছে, রাজ্য ছাড়াও মুম্বই এবং আরও কয়েকটি রাজ্যে এরা হেরোইন বিক্রির টাকায় সম্পত্তি গড়ে তুলেছে। যার হদিশ চলছে। গাইঘাটায় যে বাড়িতে এই কারখানা চলছিল সেই বাড়িটিতে ঢুকলে মনে হবে সেটি একটি খামারবাড়ি। ছয়ফুটেরও উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িতে গরু, ছাগল ও মুরগির খামার রয়েছে। বৃহস্পতিবার সেখানে হানা দিয়ে এসটিএফ আধিকারিকরা একতলায় কিছুই পাননি। এরপর দোতলায় উঠতেই চমকে ওঠেন তাঁরা। শোবার ঘর, বাথরুম ও রান্নাঘরকে ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি হেরোইন কারখানা। কোথাও তৈরি হচ্ছে হেরোইন আবার কোথাও তৈরি হওয়ার পর সেগুলি প্যাকেটজাত করা হচ্ছে। রয়েছে প্যাকেট সেলাইয়ের জন্য সিলিং মেশিন। এসটিএফের ওই সূত্রটি জানিয়েছে, তাঁদের ধারণা অনুযায়ী গত ১০ বছর ধরে এই কারবার চলছিল। এরাজ্যে তাদের খদ্দের থাকলেও মূল ব্যবসাটা বাংলাদেশে। তৈরি হওয়ার পর প্যাকেটজাত করে চোরাপথে বাংলাদেশে পাঠিয়ে দিত এরা। বছরের পর বছর ধরে এই নিষিদ্ধ মাদকের কারবার করে যাকে বলে ফুলে ফেঁপে উঠেছিল। সেজন্যই লাভের টাকা বিনিয়োগ করেছিল অন্যান্য ব্যবসায়ে এবং জমিজমা কিনতে। ওই সূত্রটির কথায়, ‘‌আমাদের পরবর্তী লক্ষ্য হল আসল মাথাকে ধরার। যে অলক্ষ্যে থেকে এই গোটা কারবার পরিচালনা করছিল।’‌ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া