বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

demolition of the house of abanindranath thakur in shantiniketan finally stopped

রাজ্য | নড়েচড়ে বসল প্রশাসন, বন্ধ হল শান্তিনিকেতন অবনীন্দ্রনাথ ঠাকুরের 'আবাস' ভাঙার কাজ

AD | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে বন্ধ হল অলকেন্দ্রনাথ ঠাকুর নির্মিত অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি 'আবাস' ভাঙার কাজ। শান্তিনিকেতনের অবনপল্লিতে অবস্থিত এই বাড়িটি রবীন্দ্র-উত্তর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। কিন্তু সম্প্রতি আবাসন নির্মাণের উদ্দেশ্যে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে বাড়ির কিছু অংশ ভাঙার কাজ চলছিল। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই বিষয়টি নজরে আসে প্রশাসনের। বোলপুর পৌরসভার কর্তারা তৎপর হয়ে সরেজমিনে তদন্ত করেন এবং অবশেষে বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের একাংশের দাবি, 'আবাস' শুধুমাত্র একটি বাড়ি নয়। এটি শান্তিনিকেতনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরার অন্যতম প্রতীক।

বিশেষজ্ঞ মহল মনে করছে, ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণের জন্য যথাযথ নীতি প্রয়োগ করা প্রয়োজন। শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এমন বাড়িগুলোর গুরুত্ব আরও বেড়েছে। 'আবাস' বাড়ির ধ্বংসপ্রক্রিয়া বন্ধ হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে ভবিষ্যতে যাতে এমন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়া হয়, সে দাবিও উঠেছে।

বোলপুর পৌরসভার এক কর্তা জানান, বিষয়টি পুনর্মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় ও সাংস্কৃতিক মহলের তরফে দাবি উঠেছে, 'আবাস' যেন পর্যটন ও গবেষণার কেন্দ্র হিসেবে সংরক্ষিত হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঠাকুরবাড়ির এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া