বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | স্ত্রীর সঙ্গে সম্পর্কের বদলা নিতেই হজরতকে খুন করেছে জলিল, কাটা মুণ্ডু কাণ্ডে জানালেন পুলিশ সুপার 

Riya Patra | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী সুফিয়ার সঙ্গে সম্পর্কের বদলা নিতেই হজরত লস্করকে কুপিয়ে খুন করে জলিল গাজি। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে একথা জানালেন বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া। সঙ্গে চুরি ডাকাতির মালের ভাগ বাঁটোয়ারা নিয়েও তাদের গোলমাল ছিল বলেও জানান। ওই সাংবাদিক বৈঠকে জলিল ও তার স্ত্রী সুফিয়াকেও হাজির করা হয়েছিল। 

গত ২ ফেব্রুয়ারি দত্তপুকুরের বাজিতপুর এলাকায় চাষের ক্ষেত থেকে মুন্ডুহীন একটি দেহ উদ্ধার হয়। দু' দিন পরে মৃতদেহের হাতের ট্যাটু দেখে জানা যায়, মুণ্ডুহীন দেহটি গাইঘাটার বাসিন্দা হজরত গাজির। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে ওবায়দুল গাজি নামে একজনকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, ঘটনার দিন রাতে হজরত বামনগাছির বাসিন্দা জলিলের বাড়িতে এসেছিল। ৩ ফেব্রুয়ারি জলিল কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে জম্মুতে চলে যায়। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ সেদিন জলিলের স্ত্রী সুফিয়াকে গ্রেপ্তার করে। সুফিয়ার বয়ান থেকে পুলিশ নিশ্চিত হয়, হজরত খুনে জলিল প্রত্যক্ষভাবে জড়িত। বারাসত জেলা পুলিশের একটি দল পাকিস্তান সীমান্তবর্তী জম্মুর সাম্বা জেলা থেকে জলিলকে গ্রেপ্তার করে। সেখানকার আদালত থেকে ট্র্যান্জিট রিমান্ডে জলিলকে দত্তপুকুরে ফিরিয়ে আনা হয়। তারপর সে পুলিশের জেলায় হজরতকে খুন করার কথা কবুল করে। 

পুলিশ জানায়, জলিল ও হজরত চুরি ডাকাতি ছিনতাই-সহ বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। জিনিসের ভাগ বাঁটোয়ারা নিয়ে তাদের মধ্যে প্রায়ই গোলমাল হত। তবে হজরতের ওপর জলিলের সবচেয়ে বেশি রাগ ছিল, তার স্ত্রীর সুফিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে। স্ত্রী সঙ্গে সম্পর্কের বদলা নিতেই জলিল হজরতকে খুন করার পরিকল্পনা করে। সেই ষড়যন্ত্রে ছিল জলিলের স্ত্রী সুফিয়াও। ঘটনার দিন দত্তপুকুরের বাজিতপুর এলাকায় মাঠের মধ্যে জলিল, সুফিয়া ও হজরত একসঙ্গে মদ খায়। তারপর সুফিয়া প্রথম হাতুড়ি দিয়ে হজরতের মাথার পিছনে আঘাত করে। এরপর জলিল দা দিয়ে কুপিয়ে তাকে খুন করে। খুনের পর দেহ থেকে মুণ্ডু আলাদা করে বামনগাছি রেলস্টেশনের পাশে একটি ডোবার মধ্যে ফেলে দেয়। হজরতের মোবাইল ফোনটি মাটিতে পুঁতে রাখে সুফিয়া। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে কৌতূহলী জনতার ভিড়ে জলিল ছিল। সে সব দিকে নজর রাখছিল। 

বুধবার অপরাধের পুনর্নির্মাণের সময় জলিল সেই ডোবা থেকে হজরতের কাটা মুন্ডু উদ্ধার করে। সুফিয়া মাটিতে পুঁতে রাখা মোবাইল ফোনটিও উদ্ধার করে। বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া এদিন সাংবাদিক বৈঠকে বলেন, 'স্ত্রী সুফিয়ার সঙ্গে শারীরিক সম্পর্কের বদলা নিতেই জলিল হজরতকে খুন করেছে। সঙ্গ দিয়েছে জলিলের স্ত্রীর সুফিয়াও। পুলিশ হেফাজতে নিয়ে তাদের জেরা করা হচ্ছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া