বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে জলঙ্গি থানার দুই সিভিক ভলান্টিয়ারকে দড়ি দিয়ে বেঁধে রেখে, এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বুধবার গভীর রাতে জলঙ্গি থানার অন্তর্গত ফরিদপুর-পাকুড়দিয়ার বাজারে দু'জন সিভিক ভলান্টিয়ার যখন টহলদারি করেছিলেন, সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাঁদেরকে মারধর করে, বেঁধে রেখে একটি সোনার দোকানের শাটার এবং লোহার গ্রিল ভেঙে ঢুকে লুঠপাট চালায় বলে জানা গিয়েছে।
এসডিপিও (ডোমকল) শুভম বাজাজ জানিয়েছেন, 'দোকানের মালিক দাবি করেছেন তাঁর দোকান থেকে বেশ কিছু সোনা এবং রুপোর গয়না এবং নগদ টাকা চুরি গিয়েছে। তবে সিভিক ভলান্টিয়ারদের আঘাত গুরুতর নয়। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।'
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পাকুড়দিয়ার বাজার এলাকায় সামিউল ইসলাম এবং অমিত মণ্ডল নামে জলঙ্গি থানার দু'জন সিভিক ভলান্টিয়ার টহলদারি করেছিলেন। সেই সময়ে তাঁরা অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পান। এরপর ওই দুই সিভিক ভলান্টিয়ার টর্চের আলো জ্বালিয়ে ওই বাজারে অবস্থিত সমস্ত দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলেন।
সূত্রের খবর তাঁরা যখন বিল্লাল ইসলাম নাম এক ব্যক্তির সোনার দোকানের সামনে আসেন, সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী অন্ধকার থেকে বেরিয়ে এসে ওই দুই সিভিক ভলান্টিয়ারকে ব্যাপক মারধর করে। এরপর তাঁদের হাত-পা মুখ বেঁধে রেখে পাশেই একটি ঘরে ফেলে দেয়। বৃহস্পতিবার সকালে তাঁদের উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর, ওই দুষ্কৃতী দল সোনার দোকানের সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে তাতে কালো প্লাস্টিক আটকে দেয়। এরপর শাটার এবং লোহার কোলাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক লুঠপাট চালায়।
তবে স্থানীয় কিছু ব্যবসায়ী দাবি করেছেন, দোকানে ডাকাতির পর থেকে সোনার দোকানের মালিকের আচরণ তাঁদের কাছে অস্বাভাবিক লেগেছে। দোকান থেকে কী কী জিনিস চুরি হয়েছে তা সঠিকভাবে তিনি বাজার কমিটির সদস্যদের জানাননি। তাঁদের দাবি, ওই সোনার দোকানে লকার অক্ষত রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার