বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

palash das became the new cpm district secretary of north 24 pargana

রাজ্য | উত্তর ২৪ পরগণা সিপিএমে ফুটল 'পলাশ', সংগঠনে কি ফিরবে বসন্ত?

SG | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণা জেলা সিপিএমের সম্পাদক হলেন পলাশ দাস। বুধবার দলের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট-এ দলের এক বৈঠকে পলাশ দাসকে জেলা সম্পাদক পদে নির্বাচিত করা হয়। জানা গিয়েছে, দলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে পলাশ দাসকেই দলের জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

পলাশের আগে এই জেলার সম্পাদক ছিলেন মৃণাল চক্রবর্তী।‌ জেলা সম্মেলনের প্রতিনিধিদের ভোটাভুটিতে তিনি হেরে গিয়ে এই মুহূর্তে তিনি শুধু দলের রাজ্য কমিটির সদস্য। এবছর উত্তর ২৪ পরগণা জেলা কমিটির মোট সদস্য সংখ্যা ৭৪। এঁদের মধ্যে ১৭ জন জেলা কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। 

চলতি মাসের ৭ থেকে ৯ ফেব্রুয়ারি, টানা তিনদিন বারাসতের রবীন্দ্র ভবনে উত্তর ২৪ পরগণা জেলা সিপিএমের ২৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের একটি সূত্র অনুযায়ী জানা যায়, সম্মেলনের প্রথমদিন থেকেই ছিল টানটান উত্তেজনা।‌ যাতে কোনওরকম সংঘাত না হয় সেজন্য প্রথমদিন থেকেই বারাসতে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্যর মতো দলের শীর্ষ নেতারা। কিন্তু তাতেও গোষ্ঠীকোন্দল এড়ানো যায়নি। দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেলিম বা শ্রীদীপের সামনেই মৃণাল চক্রবর্তীর অপসারণ চেয়ে একটি অংশ সরব হয়। সেইসঙ্গে প্রশ্ন ওঠে লিবারেশনের সঙ্গে সিপিএমের জোট নিয়েও। একইসঙ্গে জেলায় সংগঠনের দুরাবস্থার কথা তুলে মৃণালের অপসারণের দাবিও ওঠে। 

শেষপর্যন্ত তা'ই হয়েছে। ভোটাভুটিতে হেরে যান মৃণাল। জেলায় দলের আহ্বায়ক হন রাজ্য কমিটির সদস্য পলাশ দাস। বুধবার আলিমুদ্দিনে তিনিই নির্বাচিত হন দলের জেলা কমিটির সম্পাদক হিসেবে। যুব আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন তিনি। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর মুখপত্র 'যুবশক্তি' সম্পাদক। 


এমনিতে জেলায় সংগঠনের অবস্থা খুব একটা ভাল নেই।  দলীয় স্তরে পারস্পরিক অন্তর্দ্বন্দ্বের অভিযোগও শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে দলের ভার নিয়ে জেলার রাজনীতিতে বসন্ত আনতে পারবেন অপেক্ষাকৃত তরুণ মুখ পলাশ?  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া