বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাসপাতালের মধ্যেই লালগোলা থানার ওসি-কে 'মারধর', গ্রেপ্তার বীরভূমের প্রাক্তন ওসি-সহ মোট ৬ জন

AD | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে মুর্শিদাবাদের লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ থানার আরও দুই আধিকারিককে মারধর করে গ্রেপ্তার হলেন বীরভূমের কীর্ণাহার থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখ। মারধরের মঙ্গলবার রাতে আশরাফুল-সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসডিপিও ভগবানগোলা উত্তম গড়াই বলেন, 'লালগোলা থানার ওসি অতনু দাস, একজন সিভিক ভলেন্টিয়ার এবং আরও একজন আধিকারিককে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করা সহ আরও একাধিক অভিযোগে আশরাফুল শেখ সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু'জনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার আদালতে পেশ করা হবে।' পুলিশ সূত্রের খবর ওসি-র আঘাত গুরুতর না হলেও এক আধিকারিকের হাতের আঙুল ভেঙে গিয়েছে। 
 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসরাই গ্রামের বাসিন্দা আশরাফুল শেখ নিজের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাঁকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগ সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা আশরাফুল শেখের পরিবারের ওই সদস্যের ঠিক মতো চিকিৎসা করেননি। এরপরই হাসপাতালের মধ্যে আশরাফুলের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালেরই কিছু কর্মীর বচসা বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ আরও কয়েকজন আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার। সূত্রের খবর, পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করলে আশরাফুলের পরিবারের একজন মহিলা সদস্যা হটাৎই পুলিশের গায়ে হাত দেন। এরপরই 'মদ্যপ' অবস্থায় আশরাফুল শেখ এবং তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য পুলিশকে নিগ্রহ করে বলে অভিযোগ।
 
প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে দুই প্রতিবেশীর ঝামেলা মেটানোর জন্য ১ লক্ষ টাকার নেওয়ার অভিযোগ উঠেছিল কীর্ণাহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে। এরপর আশরাফুলের বিরুদ্ধে 'দিদিকে বলো'তে ফোন করে অভিযোগ জানান বীরভূমের কয়েকজন বাসিন্দা। পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফুলের বিরুদ্ধে কোনও কারণে ছাড়াই এক ব্যক্তিকে থানায় আটকে রেখে মারধর করার অভিযোগও উঠেছিল। গোটা ঘটনা পুলিশের শীর্ষমহলের নজরে আসার পরেই তাঁকে ভারপ্রাপ্ত আধিকারিকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বীরভূমের পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন আশরাফুল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া