বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ১৩ বছর আগে হারিয়ে গিয়েছেন স্ত্রী, আজও সাইকেল চালিয়ে পথে পথে তাঁর খোঁজ করেন সত্তরোর্ধ্ব স্বামী

Pallabi Ghosh | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আজও ঘুরে বেড়ান তিনি। প্রিয় মানুষের খোঁজে। সাইকেল চালিয়ে। এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বাঁশির সুর তোলেন। ভালবাসার মানুষকে খুঁজে বেড়ানোর জন্য তাঁর এই চেষ্টা নজির গড়েছে কোচবিহারে। তিনি সত্তরোর্ধ্ব অখিল বিশ্বাস। পথে পথে খুঁজে বেড়াচ্ছেন তাঁর স্ত্রীকে। 

গত ১৩ বছর আগে নিখোঁজ হয়ে যান তাঁর স্ত্রী অন্নরাণি বিশ্বাস। জানুয়ারি মাসের এক সকালে যাকে বাড়িতে রেখে কাজে গিয়েছিলেন অখিল। বেরোনোর সময় বলে গিয়েছিলেন তাড়াতাড়ি ফিরে আসবেন। এসেও ছিলেন। কিন্তু এসে দেখেন স্ত্রী বাড়ি নেই। পাশে কোথাও গিয়েছেন এটা মনে করে কিছুক্ষণ অপেক্ষাও করেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও স্ত্রী ফিরে না আসায় খোঁজ করতে বেরিয়ে পড়েন‌। না, পাওয়া যায়নি। 

সেই শুরু। এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি স্ত্রীকে। তাঁর খোঁজে গত ১৩ বছর ধরে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান একের পর এক জেলা। নিজের মনেই কথা বলেন স্ত্রীর সঙ্গে। পথের ধারে তাঁর বাঁশির সুর শুনে কেউ এগিয়ে গেলে পকেট থেকে বের করেন স্ত্রীর ছবি। জানতে চান, দেখেছেন কিনা। মনের মতো উত্তর এখনও পাননি। অখিলের কথায়, 'আমার স্ত্রী খুবই সুন্দরী। একটু সাদাসিধে। হারিয়ে যাওয়ার পর বিভিন্ন জেলায় কত নতুন পথে তাঁর সন্ধান করেছি। আমি জানি সে আজও বেঁচে আছে। তাঁকে নিয়ে আমি আবার সংসার করতে চাই।' 

তবে বিষয়টি নিয়ে অখিলের পুত্র হারাধন কিছুটা বিরক্তি প্রকাশ করেন। বলেন, 'ভাঙা টিনের বাড়িতে থাকছি। বর্ষার সময় ঘরে জল পড়ে। সেটা নিয়ে কেউ জানতে চায় না। সবার একটাই প্রশ্ন, বাবা কি মাকে খুঁজে পেল? এটা ঠিক বাবা মাকে খুবই ভালবাসেন। তাই প্রতিদিনই পুরনো একটা সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।' 

কেন সুখের সংসার ছেড়ে উধাও হলেন স্ত্রী? সামনে পেলে এই প্রশ্নটাই তাঁকে করবেন অখিল। তাঁর বিশ্বাস, নিশ্চয় মুখোমুখি হয়ে একদিন তিনি স্ত্রীর উত্তর পাবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া