বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সানাইয়ের সুর বদলে বিষাদের আবহ বিয়েবাড়িতে। বৌভাতের রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। মৃত যুবকের নাম, দীপঙ্কর বর্মন (৩২)। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকায়। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা যায়, দীপঙ্কর বর্মনের সঙ্গে নিউ কোচবিহার এলাকার এক তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয়। তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাঁদের বিবাহ সম্পন্ন হয়। বৌভাতের অনুষ্ঠান শেষে সকলে যে যাঁর মতো ঘুমিয়ে পড়েন। সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। পরে সেখান থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। কী কারণে এ ধরনের আত্মঘাতীর ঘটনা ঘটল, তা নিয়ে পরিবারের প্রত্যেকেই ধন্দে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত দীপঙ্করের ভাই জানান, 'দীর্ঘ এক মাস আগে থেকে দেখাশোনার পর নিউ কোচবিহারের এক তরুণীর সঙ্গে সামাজিক মতেই বিয়ে হয় দাদার। গতকাল স্বাভাবিকভাবেই সবকিছু হওয়ার পর আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় প্রথমে উঠেই মা দেখেন দাদার দেহ গাছে ঝুলন্ত অবস্থায়। তারপর চিৎকার করতেই আমরা বেরিয়ে এসে দেখি বাড়ির পাশের একটি গাছে দাদা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। পরে তুফানগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে বলে জানা যায়।'
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীপঙ্কর এলাকায় যথেষ্টই মিশুকে প্রকৃতির ছেলে ছিলেন। তাঁর এই ঘটনা এলাকার কেউই মেনে নিতে পারছেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার