বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা উলুবেড়িয়ার মনসাতলায়। জানা গিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর লেনের পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়েছিল। মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, মনসাতলার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের দুই লেনের মাঝে এক মধ্যবয়সী ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। তাঁদের অনুমান, সম্ভবত অন্যত্র খুন করে মৃতদেহ রাস্তায় ফেলে পালিয়েছে অভিযুক্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। ইতিমধ্যেই, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় সড়কের ওপর সারারাত গাড়ি চলেছে। তাছাড়া, কিছু দূর অন্তর সিসিটিভি রয়েছে। তার মধ্যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় অনেকেই জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। উলুবেড়িয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি মুখ বাঁধা অবস্থায় পড়েছিল। পরনে ছিল লুঙ্গি ও জামা। গামছা জাতীয় কোনও পোশাক দিয়ে বাঁধা ছিল মুখ। পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। জাতীয় সড়কের ওপর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার