বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মণ্ডল সভাপতি মনোনয়ন ঘিরে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের আভ্যন্তরীণ কলহের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত শিউলি গ্রামে। সোমবার সন্ধে নাগাদ সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা পোড়ালেন বিজেপিরই জেলা সম্পাদকের কুশপুত্তলিকা।
দলের নীতি এবং ব্লক নেতৃত্বের মতের বিরুদ্ধে ৪৮ নম্বর মণ্ডল সভাপতির নাম ঘোষণা হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থক এবং ওই অঞ্চলের বিজেপির বেশ কিছু নেতা। তাঁদের অভিযোগ, ব্লক নেতৃত্বের কোনওরকম মতামত না নিয়েই জেলা সম্পাদক মলয় মণ্ডল এবং বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার ৪৮ নম্বর মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন।
এক পক্ষের অভিযোগ, যাঁকে মণ্ডল সভাপতি বানানোর কথা ঘোষণা করা হয়েছে তিনি বিজেপির প্রাথমিক সদস্য। খুব অল্প দিন হয়েছে তিনি বিজেপিতে এসেছেন। কোনওরকম মিটিং মিছিলেও তাঁকে বিশেষভাবে দেখা যায় না। তাছাড়া দলের নীতি অনুসারে ৩ বছর পর্যন্ত দলে না থাকলে সে কখনই সভাপতি নির্বাচিত হতে পারেন না। কিন্তু কোনও ধরনের নীতি না মেনেই নিজেদের পছন্দমত লোককে মণ্ডল সভাপতি করে এলাকায় বিজেপি আধিপত্য নষ্ট করতে চাইছে জেলা সম্পাদক এবং জেলা সভাপতি ।
বড়ঞার বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, যাঁকে জেলা নেতৃত্ব ৪৮ মণ্ডলের সভাপতি করেছেন তাঁকে কর্মীরা চাইছেন না। তাই কোনও সুদক্ষ কর্মীকে যেন সভাপতি করা হয়। সেক্ষেত্রে বিমান ঘোষকে মন্ডল সভাপতি করার জন্য আবেদন জানিয়েছেন তারা ।
এই প্রসঙ্গে বহরমপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি শাঁখারভ সরকার বলেন, 'বিজেপি দলের মধ্যে কোনও অন্তর্দন্দ্ব নেই। যাঁরা এই ধরনের কাজ করছেন, তাঁরা আসলে তৃণমূলের মদতপুষ্ট বহিরাগত । দলের ক্ষতি করাই তাঁদের লক্ষ্য । কারণ বিজেপির কর্মী সমর্থক হয়ে কখনওই বিজেপির কোনও নেতার কুশপুতুল দাহ করা সম্ভব নয়। এগুলো আমাদের দলের নীতি বহির্ভূত কাজ।'
তাঁর বক্তব্য, 'আমরা ঘরে বসে কখনওই মণ্ডল সভাপতি নির্বাচন করিনি। ব্লক স্তর থেকেই আমাদের কাছে পাঁচটি নাম এসেছিল। তার মধ্যে থেকে আমরা নাম নির্বাচন করে রাজ্য স্তরের নেতৃত্বের কাছে পাঠিয়েছি। সেখান থেকেই মণ্ডল সভাপতির নাম নির্বাচিত হয়ে এসেছে। তাই যাঁরা সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেছেন তাঁরা বিজেপির কেউ নয়।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার