বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাধ্যমিক দিতে যাওয়ার পথে উল্টে গেল টোটো, গুরুতর আহত অবস্থায় কী করল তিন পরীক্ষার্থী?

Kaushik Roy | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে ধরা হয় মাধ্যমিক পরীক্ষাকে। আর সেই পরীক্ষা দিতে গিয়েই টোটো উল্টে গুরুতর আহত তিন পরীক্ষার্থী। আহত অবস্থায় হাসপাতালে বসেই পরীক্ষা দিতে হল তিন পড়ুয়াকে। জানা গিয়েছে, সোমবার কুলতলির কচিয়ামারা হেম চন্দ্র হাই স্কুলের তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী টোটোয় করে পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। গুরুতর আহত হয় তিন পড়ুয়াই।

 

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, আহত তিনজনকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে  যাওয়া হয়। কুলতলি থানার পুলিশ স্থানীয় প্রশাসনের তরফে হাসপাতালে বসেই এদিন ইতিহাস পরীক্ষা দেয় তিন পরীক্ষার্থী। জানা গিয়েছে, আহত পরীক্ষার্থীদের সকলের বাড়িই কুলতলি থানার মেরিগঞ্জ এলাকায়। এই প্রসঙ্গে জামতলা ভগবান চন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক তথা স্কুলের সাব ভেনুর ইনচার্জ শান্তনু ঘোষাল বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার জেরে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর জখম হন।

 

আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে’। আহত এক পরীক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন, ‘তিন পরীক্ষার্থী, দু’জন অভিভাবক এবং একটি বাচ্চা সহ মোট ছ’জন টোটো তে করে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ করে টোটো উল্টে গিয়ে তিনজন আহত হন’। বড় দুর্ঘটনার পরেও আহত অবস্থায় তিন পরীক্ষার্থী জীবনের প্রথম ও অন্যতম স্বপ্নপূরণের পরীক্ষা দেওয়ায় কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া