শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

east medinipur cpim cadres drops party membership

রাজ্য | পছন্দ নন জেলা সম্পাদক! মন্দার বাজারেও সিপিএম-এ ছাড়ল ৫০০ সদস্য, এই জেলায় তুলকালাম

SG | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৪Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: নিয়ম ভেঙে পরপর চারবার নিরঞ্জন সিহিকে জেলা সম্পাদক করার জেরে পূর্ব মেদিনীপুরে সদস্যপদ রিনিউ করালো না ৫০০ ‘কমরেড’। এদের অধিকাংশই দলের সংকটের সময় ঝান্ডা ধরতে পিছপা হননি। অনেকেরই বক্তব্য, নিরঞ্জন সিহির টানা চতুর্থবার জেলা সম্পাদক হওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না, এর ফলে দলের ক্ষতি হচ্ছে। নিরঞ্জনকে টানা চারবার জেলা সম্পাদক করায় আখেরে পূর্ব মেদিনীপুর জেলায় দলের ক্ষতি হল। 

জানা গিয়েছে, জেলায় সিপিএমের এরিয়া কমিটির সংখ্যা ৬৪টি। এরিয়া কমিটিগুলির অধীনে রয়েছে ৭১২টি শাখা বা ব্রাঞ্চ কমিটি। এইসব মিলিয়ে মোট ৮৩৮৫ পার্টি সদস্য ছিলেন।  তাঁদের মধ্যে ৭৮৯৫জন সদস্যপদ রিনিউ করিয়েছেন। বাকি প্রায় ৫০০জন সদস্যপদ রিনিউ করাননি। যদিও দলের তরফে কারণ হিসেবে বলা হচ্ছে নিষ্ক্রিয়তা, লেভি ফাঁকি দেওয়া এবং আন্দোলনে ঝাঁঝ না থাকা ইত্যাদি। এ ছাড়াও দলবিরোধী কাজের অভিযোগে এক বছরে ২০ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এক বছরে ৬০ জন প্রবীণ কমরেডের মৃত্যু হয়েছে।

প্রত্যেক সিপিএম সদস্যকে মাসিক লেভি দিতে হয়। যার যত বেশি বেতন, তাঁর তত বেশি লেভি। কিন্তু কড়ায় গন্ডায় লেভি আদায় হলেও সার্কুলার কেন্দ্রিক রুটিন মিটিং, মিছিল ছাড়া কোনও ঝাঁঝালো আন্দোলন না থাকার কারণে তাঁরা সদস্যপদ রিনিউ করে আর লেভি দিতে চান না। 

গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁশকুড়ায় দলের জেলা সম্মেলন হয়ে গিয়েছে। জেলা সম্মেলন নিরঞ্জন সিহিকে টানা চারবার জেলা সম্পাদক করায় দলের অভ্যন্তরে হইচই শুরু হয়। জেলা কমিটির এক সদস্য এই প্রসঙ্গে জানিয়েছেন

ইব্রাহিম আলি এবং পরিতোষ পট্টনায়কের দুই যুযুধান গোষ্ঠীকে জেলার সম্পাদক হওয়া থেকে রুখতে নিয়ম ভেঙে নিরঞ্জন সিহিকে পুনরায় সম্পাদক করে আলিমুদ্দিন স্ট্রিট। সামনেই পার্টির যুব সংগঠন থেকে বিদায় নেবেন ইব্রাহিম। তারপরেই তাঁকে জেলা সম্পাদক করবে আলিমুদ্দিন, এমনটাই সমীকরণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া