শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

bengali should be spoken in bengal says cpim leader dipsita dhar

রাজ্য | 'কর্মসূত্রে বাংলায় থাকলে, কর্মক্ষেত্রে বাংলা বলা জরুরি', দীপ্সিতার ফেসবুক পোস্টে বাংলা ভাষার সওয়াল

SG | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: হিন্দি আগ্রাসন নিয়ে বারবার বিভিন্ন আঞ্চলিক দল সরব হয়েছে। বিজেপির উল্টোদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে শোনা গিয়েছে জয় বাংলা স্লোগান। উত্তর-ভারতের সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে বাংলার বুদ্ধিজীবী সমাজও প্রশ্ন তুলেছে নানা সময়ে। এ বার হিন্দি আগ্রাসনের উল্টোদিকে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে সরব হলেন সিপিআইএম-এর নবীন প্রজন্মের নেত্রী দীপ্সিতা ধর। ফেসবুকে দীর্ঘ পোস্ট লিখলেন তিনি। বাংলা পক্ষ-সহ একাধিক সংগঠন যেমন দীর্ঘদিন ধরে বাংলায় কাজ করার অন্য়তম শর্ত হিসাবে বাংলা ভাষা শেখার কথা বলছে, দীপ্সিতা সেই ভাবেই লিখলেন, 'কিন্তু কর্মসূত্রে বাংলায় থাকলে, কর্মক্ষেত্রে বাংলা বলা জরুরি।'

পশ্চিমবঙ্গে হিন্দি না বলাটা এক ধরণের “অপরাধ” হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ দীপ্সিতার। কী লিখেছেন তিনি? সোমবার একটি পোস্টে তিনি লেখেন, দৈনন্দিন জীবনে পশ্চিমবঙ্গে হিন্দি না বলাটা অপরাধের শামিল হয়ে দাঁড়িয়েছে। এর পেছনে এক বৃহত্তর ‘ষড়যন্ত্রের’ দিকেও ইঙ্গিত করেন তিনি। মাথার মধ্যে হিন্দিকে 'ভারতের রাষ্ট্র ভাষা, ভারতের ইউনিভার্সাল ভাষা, কাজের ভাষা', হিসেবে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করেন দীপ্সিতা। স্পষ্টতই তাঁর ইঙ্গিত কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে। 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপি'র প্রাক্তন সভাপতি অমিত শাহ দেশের প্রধান ভাষা হিসাবে হিন্দিকে তুলে ধরার কথা প্রচার করে চলেছেন লাগাতার। যা নিয়ে দক্ষিণ ভারতে প্রবল প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এই নিয়ে বিপাকে পড়েছেন খোদ দক্ষিণের বিজেপি নেতারাও। 

হিন্দির এই আগ্রাসন আসলে বিজেপির এক বৃহত্তর পরিকল্পনা বলে তিনি উল্লেখ করেন, “আমাদের মতো বহুভাষী দেশে কোনও ভাষার আরোপিত সমসত্বতা আসলে আগামীর সাংস্কৃতিক, ধার্মিক এবং অবশ্যই রাজনৈতিক সমসত্বতার প্রাথমিক সোপান। এবং এই নির্মাণে আদতে লাভ কার হয় আমরা সকলেই তা জানি”। একই সঙ্গে তাঁর অভিযোগ পুঁজি, বাজার, চাকরীর সংকট থেকে নজর ঘোরাতেই এই ভাষা আগ্রাসন।

ফেসবুকে করা পোস্টটি নিমেষে ভাইরাল হলে তাঁকে সমর্থন জানানোর পাশাপাশি জাত্যাভিমান নিয়ে কেন বাম নেত্রী সরব হলেন তা নিয়ে উড়ে আসে তির্যক মন্তব্যও। তাহলে কি বাংলা পক্ষকে পাল্লা দিচ্ছে সিপিএম? সেখানেও নিজের রাজনৈতেক অবস্থান স্পষ্ট করেন দীপ্সিতা।  তাঁর সাফ জবাব তিনি বা বামপন্থীরা হিন্দি বিরোধী নন। তাঁরা হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। তাঁর মতে হিন্দি বলা আর হিন্দি বলতে বাধ্য করার মধ্যে একটা পার্থক্য আছে। তিনি উল্লেখ করেন ডিজিটাল যুগে বহুভাষী হওয়াটা স্বাভাবিক, কিন্তু “কিন্তু কর্মসূত্রে বাংলায় থাকলে, কর্মক্ষেত্রে বাংলা বলা জরুরি। কোনো বাঙালিকে তার রাজ্যে অন্য ভাষা বলতে বাধ্য করা যাবে না, এইটুকুই”।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া