বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'রাস্তার উপর মদ খাবেন না', বদলা নিতে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর

Pallabi Ghosh | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রাস্তার উপর বসে যুবক-যুবতী মদ্যপান করছিলেন। স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের বারণ করেছিলেন। বদলা নিতে রাতে দলীয় কার্যালয়ে হামলা। মারধর করা হল তৃণমূল কর্মীদের। বেপরোয়া ভাঙচুরও চালানো হল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দা থানা সোদপুর এলাকায়। হামলাকারী যুগলকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়দা পুরসভার সোদপুর এইচবি টাউন মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে। অভিযোগ, রবিবার সকালে ওই যুগল তৃণমূল কার্যালয়ের সামনে রাস্তার উপর বসে মদ্যপান করছিলেন। সঙ্গে অশালীন আচরণও করছিলেন। তৃণমূল কর্মীরা সেখানে গিয়ে তাঁদের রাস্তার উপর বসে মদ্যপান করতে বারণ করেন। ওই যুগলের সঙ্গে তৃণমূল কর্মীদের তখন মৃদু কথা কাটাকাটি হয়। গোলমাল তখনকার মতো মিটে যায়। 

 

রাতে দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীরা ক্যারম খেলছিলেন। সেখানে স্থানীয় বাসিন্দারাও কয়েকজন ছিলেন। রাত ৯টা নাগাদ ওই যুবক-যুবতী আচমকা তৃণমূলের ওই কার্যালয় চড়াও হন। ভিতরে ঢুকেই যুবতী সহসা তৃণমূল কর্মীদের মারধর শুরু করেন। হামলাকারী মহিলা হওয়ায় কেউ পাল্টা প্রতিরোধ করতে সাহস পাননি। তারপর ওই মহিলা ও তাঁর সঙ্গী পার্টি অফিসের আসবাবপত্র ক্যারম বোর্ড ভাঙচুর করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তৃণমূল কর্মীরা তখন খড়দা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুগলকে ধরে নিয়ে যায়। 

 

তৃণমূল কর্মী গৌতম বসু বলেন, 'সকালে রাস্তার উপর বসে ওই যুগল মদ্যপান করছিলেন। সঙ্গে তাঁরা নানারকম অশালীন আচরণও করছিলেন। ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তা দিয়ে যাতায়াত করে। তাই আমরা তাদের রাস্তার উপর মদ খেতে বারণ করেছিলাম। সেখান থেকে চলে যেতে বলেছিলাম। রাতে দলীয় কার্যালয়ে ঢুকে আমাদের উপর হামলা চালায়। আমাদের গায়েও হাত তুলেছে। আসবাবপত্র ভাঙচুর করেছে। মহিলা হওয়ায় আমরা কিছু বলতে পারছিলাম না। ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশ দু'জনকেই থানায় ধরে নিয়ে গিয়েছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া