রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কারও নির্দিষ্ট কোনও খাবারে অ্যালার্জি থাকে, কারও অ্যালার্জি থাকে ধুলোতে। কিন্তু নিজের বীর্যেই অ্যালার্জি! শুনতে অবাক লাগলেও এমনই বিরল রোগে আক্রান্ত এক যুবকের খোঁজ মিলেছে ইজরায়েলে। বিজ্ঞান পত্রিকা ‘আমেরিকান জার্নাল অফ কেস রিপোর্টস’- এ প্রকাশিত হয়েছে ঘটনার বিস্তারিত বিবরণ।
রিপোর্টে বলা হয়েছে ইজরায়েলের ২২ বছর বয়সি এক যুবক কিছুদিন আগে ভর্তি হন হাফিয়ার কারমেল অ্যান্ড লিন মেডিক্যাল সেন্টারে। প্রাথমিক ভাবে হাঁচি, চোখ থেকে অনবরত জল পড়া, পেটে যন্ত্রণা ও ক্লান্তির মতো উপসর্গ ছিল তাঁর। চিকিৎসকেরা ভেবেছিলেন কোনও খাবারের থেকে অ্যালার্জি হয়েছে তাঁর। কিন্তু যুবকের অতীতের কথা শুনেই চক্ষু চড়কগাছ তাঁদের। যুবক জানান, এ কোনও সাধারণ অ্যালার্জি নয়। ১৪ বছর বয়সে যখন তিনি প্রথমবার স্বমেহন করেন তখন থেকেই এই সমস্যার সূত্রপাত। এর পর যখনই তিনি সঙ্গম করেছেন তখনই এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তাঁর।
এরপরই বিভিন্ন ধরনের পরীক্ষা করেন চিকিৎসকেরা আর তাতেই দেখা যায় নিজের বীর্যেই অ্যালার্জি রয়েছে ওই যুবকের। রিপোর্টে বলা হয়েছে, “যুবকের উপসর্গগুলির মধ্যে রয়েছে নাক থেকে জল পরা, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, পেটব্যথা, পাতলা পায়খানা, প্রস্রাবে যন্ত্রণা, ক্লান্তি, গায়ে ব্যথা, ব্রেন ফগ অর্থাৎ ঠিকমতো ভাবনা চিন্তা না করতে পারা, কথা বলতে অসুবিধা হওয়া।” সাধারণত বীর্যপাতের দুই থেকে তিন ঘণ্টা পর উপসর্গ দেখা দিতে শুরু করে। থাকে প্রায় তিন দিন পর্যন্ত।
গবেষণাপত্রে জানানো হয়েছে বিজ্ঞানের ভাষায় অসুখটির নাম, ‘পোস্ট অর্গ্যাজমিক ইলনেস সিনড্রোম’ বা ‘পিওআইএস’। রোগটি এতোই বিরল যে এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে মাত্র ৫০০ জনের দেখে এই রোগ দেখা গিয়েছে। যুবককে সুস্থ করতে বিভিন্ন ধরনের অ্যালার্জি রোধক ওষুধের মিশ্রণ ব্যবহার করে এক বিশেষ চিকিৎসাপদ্ধতি প্রয়োগের পরিকল্পনা করেছেন চিকিৎসকরা। সাত মাস এই চিকিৎসা করাতে হবে যুবককে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ