শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ২৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাস এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসার অভিযোগ উঠল বনগাঁ পুরসভার নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা।
উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে রাখি রায় নামের এক মহিলা এই অভিযোগ তোলেন। রাখির অভিযোগ, তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিলেন চিরঞ্জিত। কিন্তু বর্তমানে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না। তাঁর কোনও খোঁজ নিচ্ছেন না। রবিবার ক্ষোভে ফেটে পড়েন চিরঞ্জিতের বাড়ির সামনে গিয়ে। চিরঞ্জিতের কঠোর শাস্তির দাবি তোলেন রাখি।
মহিলার অভিযোগ, চিরঞ্জিত তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটাতে পারেন, তার জন্য পদক্ষেপ করার দাবি তোলেন তিনি। অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিতের বাড়ির সামনে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। মহিলাকে থানায় অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ টালবাহানার পরে রাখি কাউন্সিলরের বাড়ির সামনে থেকে চলে যান।
রাখির আরও অভিযোগ, চিরঞ্জিতের কারণে বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে এসে থাকতেন। সম্প্রতি যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিলেন চিরঞ্জিত। যদিও রাখির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চিরঞ্জিত। এ ঘটনার পর বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন রাখি। পুলিশ সূত্রে খবর, মহিলার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে চিরঞ্জিতকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার