শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ১১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জেলা সম্মেলনের প্রতিনিধিদের ভোটাভুটিতে শেষ পর্যন্ত হেরে গেলেন সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। সূত্রের খবর, মাত্র চার ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। তাঁর পরিবর্তে মধ্যমগ্রামের সিপিএম নেতা সনৎ বিশ্বাস নতুন জেলা কমিটিতে জায়গা করে নিয়েছেন। ভোটাভুটিতে অনড় রাজারহাট-নিউটাউনের অপর এক নেতা সৌমেন চক্রবর্তীর অবশ্য ভাগ্যে শিকে ছেঁড়েনি। তাঁকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তবে পরবর্তী জেলা সম্পাদক কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের দক্ষ নেতা বলে পরিচিত পলাশ দাসকে আহ্বায়ক করা হয়েছে। বিদায়ী জেলা সম্পাদক মৃণালকে আপাতত রাজ্য কমিটির সদস্য করে রাখা হবে। এবার ৭৪ জনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি হয়েছে।
চলতি মাসের ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন ধরে বারাসতের রবীন্দ্রভবনে সিপিএমের উত্তর ২৪ পরগনার ২৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিন থেকেই সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। উপদলীয় কাজিয়া ও চূড়ান্ত মতানৈক্যের জেরে নতুন জেলা কমিটি গঠন থমকে গিয়েছিল। সংঘাত এড়াতে সম্মেলনের প্রথম দিন থেকেই বারাসতে ঘাঁটি গেড়ে বসেছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্যের মতো কেন্দ্রীয় কমিটির তাবড় তাবড় নেতারা। কার্যত গোটা আলিমুদ্দিন স্ট্রিট সেখানে উঠে এলেও জেলা সিপিএম গোষ্ঠীকোন্দল এড়াতে পারেনি। সম্মেলনে প্রতিনিধিদের একাংশ সেলিমের সামনেই মৃণালের অপসারণ চেয়ে জোরালো সওয়াল করেন। শুধু তাই নয়, লিবারেশনের সঙ্গে সিপিএমের জোট নিয়েও প্রশ্ন ওঠে। আন্দোলনে বিমুখ উত্তর ২৪ পরগনা জেলায় দলের বেহাল সাংগঠনিক পরিস্থিতির জন্য মৃণালকেই কাঠগড়ায় তোলা হয়েছিল। তখনই আভাস মিলেছিল, সম্মেলনে ভোটাভুটি হলে তিনি হেরে যেতে পারেন। হলও তাই। পদ খুইয়ে আপাতত তিনি শুধুমাত্র রইলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে।
ভোটাভুটিতে অংশ নিতে রবিবার সকাল সকাল বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে পৌঁছে যান সম্মেলনের প্রতিনিধিরা। জেলা পার্টি অফিসের অডিটোরিয়ামে শুরু হয় পর্যালোচনা। সিপিএম সূত্রে জানা গিয়েছে, মোট ৪৭৪ জন প্রতিনিধির মধ্যে ১৫ জন প্রতিনিধিকে বাদ দিয়ে বাকিরা সকলেই হাজির ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলে সেই ভোট প্রক্রিয়া। সন্ধ্যার পর জানা যায়, ৭৪ জনের জেলা কমিটি থাকলেও সেই কমিটিতে স্থান হয়নি সিপিএমের মৃণালের। ভোটাভুটিতে তিনি হেরে গিয়েছেন। তবে, এদিন নতুন জেলা সম্পাদকের নাম ঘোষিত হয়নি। পরিবর্তে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাসকে জেলার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বুধবার আলিমুদ্দিনের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সিপিএমের বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, ''আমাকে বাদ দিয়ে ৭৪ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। দলের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে আর কিছু বলার নেই।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার