বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পানের বরজে চুরি ও পশুদের তাণ্ডব ঠেকাতে অবৈধভাবে ইলেকট্রিক তার ঘিরে ইলেকট্রিক সংযোগ দিয়ে রেখেছিলেন বরজের মালিক। সেই ইলেকট্রিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত বেনাচাকড়ি গ্রামে। মৃতের নাম, সন্তোষ দাস। ১৭ বছর বয়সি ছাত্র জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠের একাদশ শ্রেণিতে পড়ত। একটি পান বরজের ইলেকট্রিক তারে জড়িয়ে মৃত্যু হল ওই ছাত্রের। স্থানীয় প্রতিবেশীরা জানান, বেনাচাকড়ি গ্রামে নিরঞ্জন দাসের একটি পান বরজ আছে। সেই বরজের চতুর্দিকে সরু জিআই তার দিয়ে ইলেকট্রিক কানেকশন করে রেখেছেন। যাতে কেউ না আসতে পারে।
এদিকে ওই ছাত্র তার জমির বাদাম ক্ষেত থেকে হনুমান তাড়িয়ে নিয়ে যাচ্ছিল ওই অভিশপ্ত পান বরজের পাশ দিয়ে। সে সময় ছাত্রটির পায়ে এবং হাতে পান বরজের অবৈধ ইলেকট্রিক তার জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ও ধোঁয়া বের হতে থাকে।
স্থানীয় গ্রামবাসীরা দৌড়ে এসে ওই ছাত্রকে উদ্ধার করেন। দ্রুত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে ও গ্রামবাসীরা ওই পান বরজের মালিক নিরঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার