বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সিপাহী বিদ্রোহের সূতিকাগার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান রক্ষার জন্য পুরসভার বিশেষ উদ্যোগ

Pallabi Ghosh | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৩৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সেনানীদের অদম্য লড়াইয়ের প্রতীক বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান।  আর এর সৌন্দর্যায়নের পাশাপাশি এই ময়দানকে সংরক্ষণ ও পরিষ্কার রাখতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল বহরমপুর পুরসভা। 

ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায়, ১৭৬৫ সালে ইংরেজরা বাংলা-বিহার-ওড়িশার তৎকালীন নবাব মীরজাফরের কাছ থেকে 'সুবা বাংলা'র নতুন ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য প্রায় ৪০ একর জায়গা নিয়েছিল। বর্তমানে বহরমপুর শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত এই মাঠকে কেন্দ্র করে বাংলার নবাবের কাছ থেকে জমি পাওয়ার মাত্র দু'বছরের মধ্যেই ১৭৬৭ সালে ব্রিটিশ সরকার তৈরি করে ফেলেছিল এক নতুন ক্যান্টনমেন্ট। 

সবুজ গাছপালা ঘেরা এই মাঠের চারপাশে আজও রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত অনেক বাংলো এবং ব্যারাক, যা বর্তমানে মুর্শিদাবাদের জেলাশাসক সহ অন্য উচ্চ পদস্থ সরকারি কর্মীদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। 

বহু ঐতিহাসিক দাবি করেন, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার বেশ কয়েক মাস আগেই ২৪ ফেব্রুয়ারি ১৮৫৭ সালে বহরমপুরে মোতায়ন থাকা  ব্রিটিশ সেনাবাহিনীর ১৯ দেশীয় রেজিমেন্টের জওয়ানরা প্রথম প্রথম ব্রিটিশ  সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শোনা যায় সেই দিনই মাঠের চার কোণে থাকা কামানের সামনে একাধিক বিদ্রোহী সেনাকে দাঁড় করিয়ে হত্যা করেছিল ব্রিটিশ বাহিনী।

যদিও তারপরেও সেই বিদ্রোহের স্ফুলিঙ্গ থামানো যায়নি ।বিভিন্ন কারণে এই বিদ্রোহ ব্যর্থ হলেও বহরমপুর থেকে শুরু হওয়া ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের এই লড়াই ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে।
 
বছর কয়েক ধরেই বহরমপুর পুরসভা সিপাহী বিদ্রোহের সূতিকাকার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। মাঠের চারপাশে বসেছে, হাই মাস্ট আলো। এর পাশাপাশি পুরসভার তরফ থেকে সিপাহী বিদ্রোহের স্মারক হিসেবে ব্যারাক স্কোয়ার ময়দানের চারপাশে থাকা কমানগুলোকেও সংরক্ষণ করা হয়েছে। মাঠের চারপাশ ঘিরে তৈরি হয়েছে 'জগার্স ট্রাক'।

শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এই মাঠকে পরিষ্কার এবং সুন্দর রাখার জন্য এবার পুরসভার তরফ থেকে মাঠ জুড়ে বসানো হলো একাধিক ডাস্টবিন। পুরসভা সূত্রে খবর, প্রতিদিন সকাল-বিকাল অসংখ্য মানুষ এই মাঠে খেলাধুলা, হাঁটা এবং অন্যান্য কারণে আসেন। তাঁরা মাঠের মধ্যে ফেলে রেখে যান নানারকমের ব্যবহৃত আবর্জনা। তার ফলে ঐতিহাসিক এই মাঠ যেমন নোংরা হচ্ছে, তেমনি অন্যের চলাফেরা এবং বসার ক্ষেত্রেও অসুবিধা হয়। 

বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন, 'এই ঐতিহাসিক মাঠের গুরুত্বের কথা মাথায় রেখেই আমরা সংরক্ষণ ও সৌন্দর্যায়নের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি। শুধু সৌন্দর্য বাড়ানো নয়, এটি যাতে পরিচ্ছন্ন থাকে, সেদিকেও আমরা কড়া নজর রাখছি। স্থানীয় বাসিন্দাদেরও আবেদন করব, তাঁরা যেন এই ঐতিহ্যমণ্ডিত স্থানটি পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেন।'

তিনি জানান, 'মাঠের সৌন্দর্য বজায় রাখতে প্রতিদিন নিয়মিত পরিষ্কার করা ছাড়াও যাঁরা আবর্জনা ফেলবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া