বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নিয়মিত শরীরচর্চা করতেন, কলেজের দৌড় প্রতিযোগিতার পরেই লুটিয়ে পড়লেন তরুণ, মর্মান্তিক পরিণতি

Pallabi Ghosh | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ১১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মর্মান্তিক দুর্ঘটনা। দৌড় শেষ করেই মাটিতে লুটিয়ে পড়লেন জুওলজি বিভাগের এক ছাত্র। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। 

ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে সিদ্ধেশ্বরী কলেজে। মৃত কলেজ পড়ুয়ার নাম, রূপম শী। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ বছর বয়সি রূপমের বাড়ি হাওড়ার বাগনানের নুন্টিয়া এলাকায়। পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতেন তিনি। শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের বার্ষিক ক্রীড়ায় ২০০ মিটার দৌড়ে নাম দেন। শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগিদের সঙ্গে ২০০ মিটার দৌড়ন। দৌড় শেষ করার পর গাছতলায় গিয়ে বসেন। তার কিছু সময়ের মধ্যেই মাঠিতে ঢলে পড়েন। 

তখনই দ্রুত বন্ধুরা দেখে ছুটে আসেন। প্রাথমিকভাবে মনে করা হয়, তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। সেই মতো চোখেমুখে ও মাথায় জল দেওয়া হয়। তাতেও জ্ঞান না ফেরায়, শিক্ষকদের চেষ্টায় দ্রুত স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর খবর কলেজে পৌঁছলে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। শোকের ছায়া নেমে আসে। তরতাজা এক তরুণ নিয়মিত শরীরচর্চা করতেন। তারপরেও তাঁর মর্মান্তিক মৃত্যুতে হতবাক সকলে। ঘটনার তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন আধিকারিকরা। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া