বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি চালানোর ঘটনায় এবার আগ্নেয়াস্ত্রের মূল উৎস খুঁজে বের করল তারা। এসটিএফের অভিযানে উদ্ধার হয়েছে ১৯০টি পিস্তলের গুলি। কার্তুজগুলি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল। সেইসঙ্গে উদ্ধার হয়েছে নয়টি বারো বোরের কার্তুজ-সহ একটি দোনলা বন্দুক। ঘটনায় গ্রেপ্তার কলকাতার একটি নামী অস্ত্র ও কার্তুজ বিপণন সংস্থার এক কর্মচারী-সহ মোট চারজন। ধৃতরা আশিক ইকবাল গাজী, হাজি রশিদ মোল্লা, আবুল সেলিম গাজী এবং জয়ন্ত দত্ত বলে জানিয়েছে এসটিএফ।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য জুড়ে কিছু কিছু জায়গায় গুলি চালানোর ঘটনায় অস্ত্রের উৎস খুঁজে বের করতে তদন্তে নামে তারা। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালানো হয় দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা এবং উত্তর ২৪ পরগণার মিনাখা থানার বিভিন্ন জায়গায়। চারজনকে নির্দিষ্ট খবরের ভিত্তিতে ধরা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় এই বিপুল গুলি ও বন্দুকের সন্ধান। জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতদের মধ্যে নদীয়ায় বাসিন্দা জয়ন্ত দত্ত কলকাতায় একটি নামী অস্ত্র বিপণন সংস্থার কর্মচারী। জয়ন্ত এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে 'মাথা' বলে জানা গিয়েছে।
গ্রেপ্তার হওয়া বাকি তিনজনকে সে নানা সময় গুলি ও বন্দুকের যোগান দিত বলে অভিযোগ। এসটিএফের একটি সূত্র জানায়, 'আমাদের কাছে খবর আছে একাধিকবার জয়ন্ত এই গুলি ও বন্দুকের জোগান দিয়েছে। কীভাবে সে এই অস্ত্র পেত সেটাই এখন তদন্তের বিষয়।' অভিযুক্তদের বিরুদ্ধে শনিবার জীবনতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার