মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অজানা রোগে মারা যাচ্ছে একের পর এক মুরগি, পূর্ব বর্ধমানে মাথায় হাত খামার মালিকদের 

Kaushik Roy | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: একের পর এক মুরগির মৃত্যু। ছোট থেকে বড়, বাদ যাচ্ছে না কোনও মুরগি। ফাঁকা হয়ে যাচ্ছে পোলট্রি। চরম ক্ষতির মুখে পূর্ব বর্ধমান জেলার ভাতার ও আউশগ্রামের মুরগি খামারের মালিকরা। কেন মুরগি মারা যাচ্ছে সে কারণ তাঁদের কাছে স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনোভাবেই বার্ড ফ্লু' র ঘটনা নয়। নানা কারণে মুরগি মারা যেতে পারে। এই ধোঁয়াশায় মাথায় হাত খামার মালিকদের। পূর্ব বর্ধমানের ভাতারের নতুনগ্রামে গিয়ে দেখা যায়, গ্রামে বেশ কয়েকটি খামার আছে। প্রায় সব খামারেই গত কয়েকদিন ধরেই লাগাতার মুরগি মারা যাচ্ছে।

 

দেখা যাচ্ছে, ছোট থেকে বড়, সব মুরগিই আক্রান্ত হচ্ছে এই অজানা রোগে। প্রথমে ঝিমুনির মতো হলেও ধীরে ধীরে অবসন্ন হয়ে শেষ পর্যন্ত মৃত্যু হচ্ছে মুরগির। কোনো চিকিৎসাই কাজে আসছে না।  এদিকে, জেলায় বেশিরভাগ খামার ব্যবসায়ী এখন 'কন্ট্রাক্ট ফার্মিং'য়ের মাধ্যমে মুরগি চাষ করেন। সেক্ষেত্রে তাঁদের নিজেদের পরিশ্রম, শ্রমিকদের খরচ এবং তুষের জন্য বড় অংকের বিনিয়োগ করতে হচ্ছে। কিন্তু সবটাই জলে যাচ্ছে। এই রোগ যাতে না ছড়ায় সেজন্য মৃত মুরগী গর্ত করে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। খামারের মালিকরা জানাচ্ছেন, রোগ হলে কোম্পানির লোক আসছেন।

 

কিছু ওষুধ প্রয়োগ করছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধে কাজ হচ্ছে না। যেসব খামারের মালিক ব্যক্তিগতভাবে চাষ করেন তাদের তো বড় ধরণের ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। সংসার চালাতে বড় ধরণের সমস্যায় তাঁরা। এবিষয়ে বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক ডা: পার্থ সরকার জানান,  পশ্চিমবঙ্গে এখনও বার্ড ফ্লু'র ঘটনা নথিভুক্ত হয়নি। আবহাওয়ার পরিবর্তন,  আলোর কমবেশি বা সঠিক ওষুধ বা পরিচর্যার অভাবেও মুরগি মারা যেতে পারে। সঠিকভাবে পরীক্ষা না করে এভাবে বলা সম্ভব নয়। ব্যবসায়ীদের আশঙ্কা, এর প্রভাব বাজারেও পড়তে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া