বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ফি বছর বর্ষাকালে নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। নদীবাঁধ সংস্কারের জন্য বাসিন্দারা কেন্দ্রীয় সরকারের কাছে বহুবার আবেদন করেছেন। কিন্তু তাতে কাজ হয়নি। সম্প্রতি রাজ্য বাজেটে বিভিন্ন নদীবাঁধ সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাতে স্বস্তি ফিরেছে নদীবেষ্টিত সুন্দরবনের বিভিন্ন দ্বীপে। রাজ্য সরকারকে বাসিন্দারা শুভেচ্ছা জানিয়েছেন। +
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হাড়োয়া ও মিনাখাঁ–সহ ১০টি ব্লক নদীবেষ্টিত। ফি বছর বর্ষাকালে বিভিন্ন নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় বিস্তীর্ণ অঞ্চল। বহু মানুষকে গৃহহীন হতে হয়। আশ্রয় নিতে হয় বিভিন্ন ত্রাণশিবিরে। আবহাওয়া দপ্তর কোনও ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টির পূর্বাভাস দিলে সুন্দরবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। গত কয়েক বছরে ১০০ দিনের কাজের টাকা দিয়ে বিভিন্ন নদীবাঁধ মেরামত করা হয়েছে। কিন্তু তাতে স্থায়ী সমাধান হয়নি। কেন্দ্রীয় সরকারের কাছে বাসিন্দাদের দাবি ছিল, বিপজ্জনক নদীবাঁধগুলোকে কংক্রিট ঢালাই করে দেওয়া হোক। সুন্দরবন নদীবাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির সভাপতি অজয় বাইন বহু আন্দোলন করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তিনি আবেদনপত্র জমা দিয়েছেন। কিন্তু বাসিন্দাদের সে দাবি কেন্দ্রীয় সরকার পূরণ করেনি।
চলতি বছর রাজ্য বাজেটে বিভিন্ন নদীবাঁধ সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাসিন্দাদের প্রত্যাশা, এবার দ্বীপাঞ্চলের নদী বাঁধগুলো স্থায়ীভাবে মেরামত করা হবে। বর্ষাকালে নদীবাঁধ ভেঙে প্লাবিত জলে কাউকে গৃহহীন হতে হবে না। অজয় বলেন, ‘সুন্দরবন মূলত নদীবেষ্টিত কয়েকটি দ্বীপের সমষ্টি। বর্ষাকাল বা বড় কোনও ঝড় বৃষ্টি হলে বিভিন্ন নদীবাঁধ ভেঙে যায়। প্লাবিত জলে গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ। আমরা বহু আন্দোলন করেছি। কিন্তু কোনও কাজ হচ্ছিল না। অবশেষে রাজ্য সরকার নদীবাঁধ সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রয়োজনের তুলনায় টাকার পরিমাণ কম। তবু রাজ্য সরকার যে বিষয়টিতে নজর দিয়েছে, তাতে আমরা খুশি। আমাদের আশা, এবার সুন্দরবনের দুর্বল নদী বাঁধগুলোকে স্থায়ীভাবে কিছুটা মেরামত করা হবে। পাশাপাশি ম্যানগ্রোভ লাগাতে হবে। না হলে সুন্দরবনের নদীবাঁধকে বাঁচানো যাবে না।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার