বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

two youths had a narrow escape from being knocked by a moving train

রাজ্য | ধেয়ে আসছে ডাউন হাওড়া লোকাল, আচমকাই রেললাইনে আটকে গেল বাইকের চাকা, তারপর?

AD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বন্ধ রেলগেট। ছুটে আসছে ট্রেন। রেললাইন পার হতে গিয়ে আটকে যায় বাইকের চাকা। লাইন থেকে বাইক বের করার চেষ্টার মধ্যেই কাছে চলে আসে ট্রেন। বাইক ফেলে ছিটকে যান দুই যুবক। কোনওক্রমে প্রানে বাঁচলেও ক্ষতিগ্রস্থ হয়েছে বাইক। ঘটনাটি ঘটেছে বাউড়িয়া স্টেশনের কিছুটা দূরে পশ্চিম গেট সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলের বাউড়িয়া স্টেশন নিত্যযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার-হাজার মানুষ পাশের একটি রেলগেট দিয়ে যাতায়াত করেন। গুরুত্বের কথা বুঝে ওভারব্রিজ বানানোর জন্য রেলের পক্ষ থেকে জমি সমীক্ষার কাজ চলছে। রেলগেটের বাইরে দিয়ে যাতাযাতের ক্ষেত্রে এমনিতেই নিষেধাজ্ঞা রয়েছে। তবে সময় বাঁচাতে অনেকেই পাশের একটি সরু গলি ব্যবহার করে রেললাইন পার হয়ে যান। এদিনও তেমনি একটি ঘটনা ঘটে। উলুবেড়িয়ার দিক থেকে ছুটে আসছিল ডাউন হাওড়া লোকাল। সাহস করে সরু গলি দিয়ে গেট পার করে যেতে গিয়েই ঘটে যায় বিপত্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওঁরা ভেবেছিলেন ট্রেন আসার আগেই পার হয়ে যাবেন। কিন্তু চাকা লাইনের ফাঁকে আটকে যায়। ভয়ে বাইক ফেলে দূরে সরে যান তাঁরা। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাইকটি। ঘটনার আকস্মিকতায় সকলেই চমকে ওঠেন। ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে চলে আসেন রেল কর্মীরাও। এমন ঘটনা যে রেলের নিয়মে বেআইনি তা জানেন ওই দুই যুবক। কিন্তু সময় বাঁচাতে শর্টকার্ট করতে গিয়েই বিপত্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া