বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে বমি করে ফেলল অসুস্থ এক নাবালিকা। জোর করে তার বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল সেই বমি। শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল.ইন। এবিষয়ে শুক্রবার একটি অভিযোগ দায়ের হয়েছে হাসপাতালের সুপারের কাছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পাঁচ বছরের কন্যা অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে আসেন সমীর শীল নামে এক ব্যক্তি। জরুরি বিভাগের চিকিৎসককে দেখানোর সময় হঠাৎই সমীরের কন্যা অসুস্থতার কারণে সেখানেই বমি করে ফেলে। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার সমীরকে বলেন, মেয়ের বমি বাবাকেই পরিষ্কার করতে হবে। রীতিমতো জোর করে সমীরকে দিয়ে তাঁর মেয়ের বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও তুলে রাখেন সমীরের এক আত্মীয়।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। সমীরের দাবি, তিনি হেনস্থার শিকার হয়েছেন। এতে করে তাঁর সম্মানহানি হয়েছে। শুক্রবার শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের সুপার ডাঃ তারক বর্মণের কাছে এবিষয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি। সুপার বলেন, 'ঘটনা সত্যি হলে বিষয়টি খুবই নিন্দনীয়। আমরা তদন্ত করব এবং অভিযোগ সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।' এবিষয়ে অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকার বলেন, 'আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি নিজেই বমি সাফ করার আগ্রহ প্রকাশ করেন। আমি তাঁকে পরিষ্কার করার জন্য কোনও জোর করিনি।'
সূত্রের খবর, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা নিয়ে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম অর্ডার দিয়েছেন এবিষয়ে অবিলম্বে রিপোর্ট জমা দিতে হবে। প্রকৃত অপরাধী কে তার তথ্য চাওয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে শোকজ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার