বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengal couple signs legal agreement to regenerate love, internet users find it cute

রাজ্য | চুক্তিতে সই করলেই ভালবাসব! হারিয়ে যাওয়া প্রেম ফিরে পেতে অদ্ভুত সমঝোতা বাঙালি দম্পতির

AD | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে। বিশ্বজুড়ে যুগল এবং দম্পতিরা ভালোবাসার দিবস উদযাপন করছেন। ফুল এবং চকোলেটের আদান-প্রদান থেকে শুরু করে বিভিন্ন রোমান্টিক কার্যকলাপের মাধ্যমে প্রেমিক-প্রেমিকারা তাঁদের ভালোবাসা প্রকাশ করছেন। এরই মাঝে এক বিবাহিত দম্পতির 'ভ্যালেন্টাইন্স ডে চুক্তি' ইন্টারনেটে ঝড় তুলেছে। ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে স্বাক্ষরিত এই চুক্তিতে স্বামী-স্ত্রী দু'জনের জীবনে শান্তি ফিরিয়ে আনা এবং তাঁদের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে বেশ কিছু নিয়মকানুন বর্ণনা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের এক দম্পতি দাম্পত্যকলহ মেটাতে যে পদ্ধতি অবলম্বন করেছেন তা সোশ্যাল মিডিয়ার অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের বিয়ের দুই বছর পর থেকেই আনায়া এবং তাঁর স্বামী শুভমের সংসারে ঘন ঘন ঝগড়া লেগেই থাকত। তাঁদের দাম্পত্য জীবন ও ভালোবাসা পুনরুজ্জীবিত করতে কিছু নির্দিষ্ট নিয়ম তৈরি করে একটি আনুষ্ঠানিক চুক্তি তৈরি করার সিদ্ধান্ত নেন। সেই চুক্তি থেকে জানা গিয়েছে শুভমের ট্রেডিং করার অভ্যাস রয়েছে। সেই কারণেই তাঁদের সংসারে ঝামেলা লেগেই থাকত।

রেডিট-এ শেয়ার করা সেই চুক্তিপত্রে দু'জনের জন্যই কিছু নিয়ম বলবৎ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, রাতে খাওয়ার সময় শেয়ার বাজার নিয়ে কথা বলা যাবে না। শোওয়ার ঘরে কিংবা ঘনিষ্ঠ মুহূর্তে ক্যাপিটাল গেইন বা লস নিয়ে আলোচনা করা যাবে না। এছাড়াও আনায়া-কে 'মাই বিউটিকয়েন' বা 'মাই ক্রিপ্টোপাই' বলে ডাকতে পারবে না। এ ছাড়াও রাত ৯টার পর ট্রেডিং নিয়ে আলোচনা করতে পারবেন না শুভম।

আনায়া-র জন্যও কিছু নিয়ম লেখা রয়েছে চুক্তিতে। সেগুলি হল, শুভমের দুষ্টুমি নিয়ে শাশুড়ির কাছে নালিশ করা যাবে না। ঝগড়া করার সময় শুভমের প্রাক্তনের উল্লেখ করা যাবে না। এছাড়াও দামি প্রসাধনী  সামগ্রী অর্ডার দেওয়া যাবে না বা গভীর রাতে খাবার অর্ডার করা যাবে না। কেউ এই নিয়ম ভঙ্গ করলে তাঁর জন্য শাস্তির নিদানও রয়েছে চুক্তিতে। কেউ চুক্তিভঙ্গ করলে তিন মাস ঘরের সমস্ত কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে ঘর পরিষ্কার, জামাকাপড় কাঁচা, বাজার করা এমনকি বাথরুম পরিষ্কারও করতে হবে।

চুক্তির ছবিটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। ইন্টারনেট ব্যবহাকারীরা পোস্টটিতে নানা মন্তব্য করেছেন। বেশিরভাগ ব্যবহারকারী চুক্তিটিকে সুন্দর, কার্যকর এবং স্বাস্থ্যকর বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ মজা করে বলেছেন যে লোকটি এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া