বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পে লোডারে চেপে কনের বাড়িতে হাজির বর! ইউটিউবারের কাণ্ডকারখানা দেখে চক্ষু চড়কগাছ পড়শিদের 

Riya Patra | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ২৮Riya Patra

মিল্টন সেন,হুগলি: দামী গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, এমনকি গরুর গাড়িতে চড়েও বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু পে লোডারে চেপে বর! সাম্প্রতিক কালে তেমন একটা নজরে পড়েনি বোধহয়। সম্প্রতি ইউটিউবার রনবীর তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে জোর চর্চায় রয়েছেন। তার মধ্যেই চুঁচুড়ার ইউটিউবার কুন্তল সাহা ভাইরাল হলেন পে লোডার চড়ে অভিনব কায়দায় বিয়ে করতে গিয়ে। বর্তমানে সেই ছবিও জেলা হুগলি জুড়ে বেশ চর্চায়।


চুঁচুড়া খাদিনা মোড়ের বাসিন্দা ইউটিউবার কুন্তলের বিয়ে। কনে বুনোকালীতলার পায়েল সাধুখাঁ। বছর আট আগে ভ্যালেন্টাইন্স ডে’ র দিন দুজনের প্রথম আলাপ। আট বছর পর ভ্যালেনটাইন্স ডে’র আগের দিন বিয়ে হল দু’ জনের। বর থেকে শুরু করে, নিতবর, বন্ধু সবাই পে লোডারের সামনে বসে। আর ব্যান্ড পার্টির সঙ্গে পায়ে হেঁটে চলেছে বরযাত্রী। 


বৃহস্পতিবার রাতে খাদিনা মোড় থেকে যখন চুঁচুড়া তোলাফটকের দিকে যাচ্ছে মাটির কাটার যন্ত্র, তার তাতে সওয়ার টোপর মাথায় বর। বিচিত্র এই ছবি চোখের সামনে দেখে রাস্তার দু’ পাশে মানুষের ভিড় জমে যায়। অনেকেই হাসাহাসিও করেন। হবু বরের অবশ্য এই হাসাহাসি-বিদ্রূপে কিছু যায় আসে না, কোনও ভ্রুক্ষেপ নেই। 


এই প্রসঙ্গে তাঁর পরিষ্কার মন্তব্য, হাতের পাঁচটা আঙুল নাকি সমান হয় না। এই বিয়েতে তাঁর পরিবার, বন্ধু বান্ধব সকলেই আনন্দ পাচ্ছে। রাস্তায় যারা দেখছে তাঁরাও আনন্দ পাচ্ছে। এটাই অনেক। কে কী ভাবল, কে ট্রোল করল, তাতে ডোন্ট কেয়ার। বিয়েকে মনে রাখার মত করতে আগেই পরিকল্পনা করেছেন। মগরা থেকে পে লোডার ভাড়া করেছেন। 


এলাকার প্রৌঢ় বিনয় মান্না বলেছেন, তিনি শুনেছেন ইউটিউবারের বিয়ে। জেসিবি করে বিয়ে করতে যাচ্ছে। শহরে আগে কোনওদিন এমন ঘটনা দেখা দূরের কথা তিনি শোনেননি। মাটি খোঁড়ার যন্ত্র চেপে বিয়ে! 


ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া