বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৫২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাঁকোপাড়া হল্ট স্টেশনে হাওড়া–কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ আরও কয়েকটি দাবি নিয়ে ফরাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকা রেল অবরোধ কর্মসূচিকে ঘিরে শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলায় মালদা ও হাওড়া ডিভিশনের ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। ঘন্টাখানেকের রেল অবরোধ কর্মসূচির জেরে মালদা এবং জঙ্গিপুরগামী একাধিক প্যাসেঞ্জার ট্রেন সকাল থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।
প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। অবরোধ ওঠার পর একে একে বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছাড়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং রেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে আগামী এক মাসের মধ্যে যদি সাঁকোপাড়া হল্ট স্টেশনে আপ এবং ডাউন কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না দেওয়া হয় তাহলে এপ্রিল মাসের পর থেকে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
ফরাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘রেলের দেওয়া তথ্য অনুযায়ী মালদা ডিভিশনের মধ্যে সবথেকে বেশি টিকিট বিক্রি হয় মুর্শিদাবাদের সাঁকোপাড়া হল্ট স্টেশন থেকে। দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার আগে এই স্টেশনে কাটিহার এক্সপ্রেসের স্টপেজ ছিল। নতুন করে ট্রেন চলাচল শুরু হওয়ার পর কোনও এক অজানা কারণে রেলের তরফ থেকে হঠাৎই সেই স্টপেজ বন্ধ করে দেওয়া হয়েছে।’
তিনি জানান, ‘২০১৮–১৯ অর্থবর্ষে কেবলমাত্র সাঁকোপাড়া হল্ট স্টেশন থেকে কাটিহার এক্সপ্রেসের ৩৪ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছিল। মুর্শিদাবাদের ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি সহ আশপাশের বহু এলাকার মানুষ নিজেদের কাজে মালদা–হাওড়া –কাটিহার যাওয়ার জন্য এই ট্রেন ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে তাঁরা প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছেন। একাধিকবার রেল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনার পর তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত এই ট্রেনের স্টপেজ সাঁকোপাড়া হল্ট স্টেশনে চালু করা হবে। রেল দপ্তর নিজেদের প্রতিশ্রুতি না রাখার কারণে স্থানীয় বাসিন্দা এবং আমরা সকলে মিলে রেল অবরোধ করতে বাধ্য হয়েছি।’
এডিআরএম (মালদা) শিব কুমার প্রসাদ জানান, ‘বর্তমানে এই স্টেশনে কেবলমাত্র চারটি প্যাসেঞ্জার ট্রেনের স্টপ রয়েছে। অথচ বিপুল সংখ্যক যাত্রীদের কলকাতা এবং কাটিহার যাওয়ার জন্য ওই ট্রেনের স্টপ সাঁকোপাড়া হল্ট স্টেশনে থাকা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। স্থানীয় লোকেরা তাদের বিভিন্ন অসুবিধার কথা জানিয়েছেন। রেল দপ্তরও তাদের সমস্যার প্রতি সহানুভূতিশীল। গোটা বিষয়টি দ্রুত উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনছি।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার