বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ত্রিবেণী কুম্ভমেলার সাফল্য কামনায় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী- রাজ্যপালের

Riya Patra | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: “পবিত্র ত্রিবেণী কুম্ভ-র সাফল্য কামনা করছি এবং আগত সকল তীর্থযাত্রী ও ভক্তদের আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। এই পবিত্র মহাসঙ্গম সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বাতাবরণ আরো সমৃদ্ধশালী করবে- এই আশা রাখি।“ ত্রিবেণী কুম্ভ মেলার সাফল্য কামনা করে একথা লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  একই সঙ্গে লিখেছেন,তিনি নিজে ব্যক্তিগত ভাবে উপস্থিত থাকতে পারলে ভালো লাগত।তবে এই কুম্ভে অনেক ভিড় হয় তাই মানুষের কোনও অসুবিধে যাতে না হয়, সেকথা ভেবেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে কুম্ভমেলার সার্থক সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্য পরিচালক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কুম্ভ মেলার দ্বিতীয় বছরেই প্রধানমন্ত্রী কুম্ভ মেলার জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন মন কি বাতে। এবছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যপাল সিভি আনন্দ বোস মেলার শুভেচ্ছা, সাফল্য বার্তা দিয়েছেন। আমরা অভিভূত। রাজ্যের মুখ্য অভিভাবক আমাদের এই বার্তা পাঠানোর জন্য। আশা করছি আগামী বছরে রাজ্য সরকারের তরফে আরও বেশি সুযোগ-সুবিধা পাব।‘

 তিনি আরও বলেন, ‘গত দু’ দিনের ৪ লক্ষ মানুষ এই কুম্ভ মেলায় উপস্থিত হয়েছেন। এবং এদিন কুম্ভ স্নান করেছেন প্রায় ৮০ হাজার পূণ্যার্থী। হুগলির ত্রিবেণীর রাস্তা খুব সরু, ঘাট গুলি সংস্কারের প্রয়োজন। সেই কারণেই দিল্লিতে মিনিস্ট্রি অফ কালচার-এর কাছে আমরা আবেদন জানিয়েছি। ত্রিবেণীর উন্নয়নের জন্য অর্থ প্রদান করা। সেইসঙ্গে রাজ্য সরকারকেও জানানো হবে ত্রিবেণীর উন্নয়নের জন্য। এখানে স্থায়ী শৌচাগার নির্মাণে প্রয়োজন। এখানে বায়ো টয়লেট আনা হলেও সাধুরা ব্যবহার করতে চান না।‘ 


বাঁশবেড়িয়া চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবকেরা দিনরাত এক করে কাজ করে গিয়েছেন। কুম্ভ মেলায় এর আগেও মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিয়েছিলেন। আজও কয়েক লক্ষ মানুষ এই কুম্ভ মেলায় সুষ্ঠুভাবে গঙ্গা স্নান করেছেন। কোনওরকম দুর্ঘটনা বা অপ্রীতিকার ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পাওয়ায় আমরা উৎসাহ বোধ করেছি। পরিচলন কমিটির যা বলেছিলেন তার দশ গুণ মানুষ এসেছেন এই কুম্ভ মেলায়।‘ 

হুগলি জেলাশাসক ও এই কুম্ভ মেলায় উপস্থিত হয়েছিলেন এবং যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। মুক্তা আচার্য বলেন, পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্স ও পৌরসভার তরফে বিশেষ তৎপরতার সঙ্গে কুম্ভ মেলা চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া