বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নির্বিচারে গাছ কেটে 'প্লটিং'-এর কাজ! তড়িঘড়ি বাগানে পৌঁছে সাফ কথা জানিয়ে দিলেন বিধায়ক, কী বললেন জানেন? 

Riya Patra | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৫Riya Patra

মিল্টন সেন,হুগলি: পাঁচটি গাছ কাটার অনুমতি নিয়ে পঞ্চাশটা গাছ, বা বিস্তীর্ণ বাগান কেটে সাফ করে দেওয়া। প্রোমোটারদের দাপটে এভাবেই দীর্ঘ দিন ধরে একের পর এক বাগান ধ্বংস হয়েছে। চিহ্ন নেই দেবানন্দপুর, কাজিডাঙ্গা, দক্ষিণ নলডাঙ্গা, ভাঙা মসজিদ, কানগর, বেনাভাড়ুই, রাজহাট এলাকায় একাধিক বাগানের। নির্বিচারে সবুজ গাছ কেটে প্লটিং -এর কাজ চলছিল। খবর পেয়েই ছুটলেন বিধায়ক। 

বন্ধ করে দিলেন গাছ কাটা। খবর দিলেন থানায়। সাফ জানিয়ে দিলেন, কোনও অবস্থাতেই সবুজ গাছ কাটা যাবে না। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল কাজিডাঙ্গা এলাকায়। রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সেরে সরাসরি কাজিডাঙার ওই আমবাগানে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

 বিধায়ক জানিয়েছেন, এদিন সকালেই  তিনি খবর পেয়েছেন, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বামুনবাগান এলাকার বেশ কয়েকজন বাসিন্দা তাঁর বাড়িতে গিয়েছিলেন। তাঁরাই অভিযোগ করেছেন, ওই এলাকায় একের পর এক সবুজ বাগান কেটে ফেলা হচ্ছে। খবর পেয়ে তিনি সেখানে পৌঁছে দেখেন বাস্তবেই তা হচ্ছে। ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারেন প্লটিং করার লক্ষেই বাগানের গাছ কাটা হচ্ছিল। বন দপ্তর গাছ কাটার অনুমতি দিয়েছেন বলেও জানতে পারেন তিনি। কিন্তু তিনি খোঁজ নিয়ে দেখেন যে পরিমান গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে, বাস্তবে তার থেকে অনেক বেশি পরিমাণ গাছ কাটা ইতিমধ্যেই হয়ে গেছে। আরও গাছ কাটার চেষ্টা চলছে। 

এলাকাবাসীদের অভিযোগ, রাত হলেই ওই বাগানে মদের আসর বসে। এলাকার কেউ কিছু বলতে গেলে তাদের আদালতের নোটিস পাঠানো হয়। বিধায়ক সাফ জানিয়ে দিয়েছেন এদিন, এসব চলবে না।  যাতে আগামী দিনে আর একটিও গাছ নতুন করে না কাটতে পারে, পুলিশকে ডেকে সে বিষয়ে কথা বলেন।

 স্থানীয় বিশাল গুপ্তা বলেছেন, ব্যান্ডেল কাজিডাঙ্গা বামনবাগান খুব শান্তিপ্রিয় জায়গা। সকলেই সেখানে মিলেমিশে থাকেন। এলাকায় একটি আমবাগান রয়েছে। সেখানে প্লটিংয়ের জন্য গাছ কাটা হচ্ছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন বনদপ্তর থেকে গাছ কাটার অনুমতি নিয়ে আসা হয়েছে। কিন্তু যে পরিমাণ গাছ কাটবে বলে অনুমতি নিয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক গাছ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। আরও গাছ কাটা হচ্ছে। এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা বাড়ছে। অচেনা অনেকেই রাতে সেখানে এসে মদ্যপান করছেন বলে অভিযোগ। মহিলাদের নিরাপত্তা-সহ একাধিক বিষয় মাথায় রেখেই তাঁরা বিধায়ককে ঘটনা প্রসঙ্গে জানান। 
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া