বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মায়েদের স্তন্যদানের ঘরে ভিড় জমায় মদ্যপরা। দিন এবং রাত, যত্রতত্র বসে নেশার আসর। এককথায় বলতে গেলে নেশাড়িদের ঠিকানায় পরিণত হয়েছে ধূপগুড়ি পুর বাস টার্মিনাস। অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২০২০ সালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুর বাস টার্মিনাসের উদ্বোধন হয়েছিল। ঝাঁ চকচকে টার্মিনাসের কয়েক বছরেই বেহাল অবস্থা। অভিযোগ ঠিক মতো পরিষ্কার, পরিচ্ছন্ন করা হয় না। গোটা টার্মিনাস চত্বর জুড়ে নোংরা আবর্জনায় ভরে রয়েছে। পান, গুটখার পিক দেওয়ালে এমনভাবে ছড়িয়ে আছে যেন রঙের প্রলেপ পড়েছে। ভেঙে পড়ছে দেওয়ালের আস্তরণ।
টার্মিনাসের সামনের দিকে ভেঙে পড়েছে। শৌচালয়ের অবস্থা বেহাল। নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ। বাধ্য হয়ে যাত্রীরা যত্রতত্র খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছেন। যার জেরে ছড়াচ্ছে দূষণ।
এলাকাবাসীর অভিযোগ, শিশুদের স্তন্যদান করানোর জন্য মায়েদের যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে দিনের আলোতেই বসছে মদ্যপদের আড্ডা। যাত্রীদের বসার জন্য চেয়ারগুলো ভেঙে রয়েছে। গরমের দিনে সাধারণ মানুষের কথা ভেবে লাগানো হয়েছিল সিলিং ফ্যান। সেগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে। নজরদারির জন্য লাগানো সিসিটিভি ক্যামেরাও অচল। গোটা বিষয়টি নিয়ে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের গোচরে এসেছে এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার